advertisement

‘NRC-তে যারা বাদ পড়বে, তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে’, বিস্ফোরক বিজেপি নেতা

Last Updated:
#নয়াদিল্লি: চলতি বছরের শেষেই জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৷ তার আগেই এনআরসি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব ৷ বলেন, এনআরসি-তে যাদের নাম থাকবে না ৷ তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ফের বিতর্ক চরমে ৷
নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সেমিনারে রাম মাধব বলেন, যারা অবৈধভাবে এদেশে রয়েছেন ৷ এনআরসি তালিকা প্রকাশের পর তাদেরকে চিহ্নিত করা হবে ৷ প্রাথমিকভাবে তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ৷ ভোটার তালিকা থেকেও তাদের নাম বাদ পড়বে ৷ তারপর তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে ৷’
অসমের পাশাপাশি সমস্ত রাজ্যেই জাতীয় নাগরিকপঞ্জী তালিকা প্রকাশের দাবি জানালেন রাম মাধব ৷ তিনি বলেন, ‘সব রাজ্যেই এনআরসি তালিকা প্রকাশ করা উচিত ৷ এই তালিকাই সকল ভারতীয়কে রক্ষা করবে ৷ কারণ অসমের এনআরসি-তে যাদের নাম উঠবে না ৷ তারা অন্য রাজ্যে আশ্রয় খুঁজবে ৷ তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য দেশের প্রতিটি রাজ্যেই এনআরসি তালিকা প্রকাশ করা উচিত ৷’
advertisement
advertisement
রাম মাধব আরও বলেন, ‘‘অনুপ্রবেশকারীদের কোনও দেশেই থাকার অনুমতি নেই গোটা বিশ্বে ৷ কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই ভারত দিনকে দিন ‘ধরমশালা’ হয়ে গিয়েছে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘NRC-তে যারা বাদ পড়বে, তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে’, বিস্ফোরক বিজেপি নেতা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement