advertisement

Viral News: মহিলাদের অন্তর্বাস চুরি করাই তার 'নেশা'! কীভাবে হাতেনাতে পাকড়াও? প্রাথমিক শিক্ষকের কাণ্ডে তোলপাড় আলিপুরদুয়ার

Last Updated:

Viral News: প্রাথমিক শিক্ষক তাও কী না চোর? তিনি কী চুরি করেন জানলে অবাক হবেন আপনিও। আলিপুরদুয়ার শহরে ঘুরছে এমন এক চোর, যার নজর মহিলাদের অন্তর্বাসে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
আলিপুরদুয়ার: প্রাথমিক শিক্ষক তাও কী না চোর! তিনি কী চুরি করেন জানলে অবাক হবেন আপনিও। আলিপুরদুয়ার শহরে ঘুরছে নাকি ঘুরে বেড়াচ্ছিলেন এমন এক চোর, যার নজর শুধুই মহিলাদের অন্তর্বাসে।
একবার, দুবার নয় তিনবার বাড়িতে ঢুকে মহিলাদের অন্তর্বাস চুরি করেছেন ওই শিক্ষক। এই নিয়ে গতকাল রাতে সরগরম হয়ে ওঠে আলিপুরদুয়ার শহরের লোহারপুল এলাকা। তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন এলাকার বাসিন্দারা। এরপর পুলিশের হাতে ওই শিক্ষককে তুলে দেওয়া হয়। যদিও থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা যায় পুলিশের তরফে।
advertisement
আরও পড়ুনঃ ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি, রাজ্যে কবে খুলবে স্কুল-কলেজ? বাড়ল নাকি কমল ছুটি? লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য এল নির্দেশ
এলাকার বাসিন্দারা কী করে বুঝলেন ওই শিক্ষক মহিলাদের অন্তর্বাস চুরি করে? এই প্রসঙ্গে একজন জানান, তারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখেছেন ওই ব্যক্তি প্রতিটি বাড়ি থেকে মহিলাদের অন্তর্বাস চুরি করছে। শহরের ওই এলাকার এক বাড়ির মালিক জানান, তার বাড়িতে স্ত্রী, ভাড়াটে মিলিয়ে ১০ জন মহিলা থাকেন। তারা তাদের জামাকাপড় বাইরে মেলেন। বেশ কিছুদিন ধরে কারও না কারও অন্তর্বাস খোয়া যাচ্ছিল। এরপর সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে তারা দেখেন চুরি হচ্ছে অন্তর্বাস।গতকাল রাতে সকলে সজাগ ছিলেন। ওই ব্যক্তি আসতে তাকে ধরে ফেলেন। এরপর তাকে বেঁধে রাখা হয়। পুলিশ এলে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
Annanya Dey
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral News: মহিলাদের অন্তর্বাস চুরি করাই তার 'নেশা'! কীভাবে হাতেনাতে পাকড়াও? প্রাথমিক শিক্ষকের কাণ্ডে তোলপাড় আলিপুরদুয়ার
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৫ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • রবিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement