নিমতিতা বিস্ফোরক কাণ্ডে অবশেষে ২ জনকে গ্রেফতার করল সিআইডি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
অবশেষে নিমতিতা বিস্ফোরণকাণ্ডে দুজনকে গ্রেফতার করল সিআইডি। সুতি থানার রঘুনাথপুর এলাকা থেকে আবু সামাদ নামে একজনকে গ্রেফতার করা করে সিআইডি। জিজ্ঞাসাবাদ করে শহিদুল শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
#মুর্শিদাবাদ: অবশেষে নিমতিতা বিস্ফোরণকাণ্ডে দুজনকে গ্রেফতার করল সিআইডি। সুতি থানার রঘুনাথপুর এলাকা থেকে আবু সামাদ নামে একজনকে গ্রেফতার করা করে সিআইডি। জিজ্ঞাসাবাদ করে শহিদুল শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আবু সামাদকে শুক্রবার লালবাগ মহাকুমার আদালতে তোলা হলে ১২ দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে শহিদুল শেখ শনিবার আদালতে তোলা হবে। সিআইডি আশাবাদী এই দুজনকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনায় আর কে কে জড়িত সেই তথ্য পাওয়া যাবে।
সরকারি আইনজীবী অরুণকুমার পাইক বলেন, একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ১৪ দিনের হেফাজত চাওয়া হয়েছিল। বিচারক ১২ দিনের হেফাজত দিয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি বুধবার রাতে নিমতিতা দু'নম্বর প্ল্যাটফর্মে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ ২৪ জন গুরুতর আহত হয়।
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দেন। জানা গিয়েছে আবু সামাদ পেশায় গাড়িচালক হলেও মাঝেমধ্যেই সবজির ব্যবসা করত। শহিদুলের বাড়ি সুতিতে হলেও বেশ কিছুদিন ধরে ঝাড়খণ্ডের থাকত সে। সিআইডি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে আবু সামাদ বোমা বিস্ফোরণের জন্য বিস্ফোরক সরবরাহ করেছিল।
advertisement
অন্যদিকে শহিদুল বোমা তৈরির জন্য বিখ্যাত। এই ঘটনার সঙ্গে গরু পাচার চক্রের একটা যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারছে গোয়েন্দারা। সুতি এলাকা দিয়ে গরু পাচার হতো মূলত। জাকির হোসেন পাচার চক্রকে একাধিকবার বাধা দিয়েছিলেন। সেই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করছে গোয়েন্দারা। সামাদের স্ত্রী সাগরি খাতুন এদিন দাবি করেন, আমার স্বামী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। গত চারদিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। তবে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। সমস্ত কিছু তথ্য যাচাই করে গ্রেফতার করা হবে।
advertisement
Pranab Kumar Banerjee
Location :
First Published :
Feb 26, 2021 9:32 PM IST










