advertisement

New Toy Train: পাহাড়ের বাঁকে বাঁকে রোমাঞ্চের হাতছানি, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া! শুরু টয়ট্রেনের নয়া পরিষেবা, খরচ কত জানুন

Last Updated:

New Toy Train: নয়া পরিষেবা চালু টয়ট্রেনের। বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেল।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
শিলিগুড়ি: ফের চালু জঙ্গল সাফারি! শিলিগুড়ি থেকে গয়াবাড়ি। মাঝে জঙ্গল ও চা বাগানের আমেজ। নয়া পরিষেবা চালু টয়ট্রেনের। বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেল (DHR)। জানা গিয়েছে, প্রতি শনি এবং রবিবার এই টয়ট্রেনের মজা নিতে পারবেন পর্যটকরা।
পাশাপাশি সরকারি ছুটির দিনে পাওয়া যাবে এই বিশেষ টয়ট্রেন পরিষেবা। ফলে পাহাড়ে ঘুরতে গিয়ে দিনভর চুটিয়ে আনন্দ করার সুযোগ পাবেন পর্যটকরা। আনন্দ নিতে পারবেন জঙ্গল ও চা বাগানের। পাহাড়ি আকাবাঁকা পথ ধরে ছুটবে টয় ট্রেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই টয় ট্রেনের ৩ কামরা রয়েছে। যার মধ্যে দুটি কামরার দায়িত্ব থাকছে বেসরকারি সংস্থার হাতে। অন্য একটি রেল নিজের হাতেই রাখছে। নচুন এই টয় ট্রেনে ঘোরার পাশাপাশি থাকছে দেদার খাওয়া-দাওয়ার আনন্দ। ব্রেকফাস্ট, লাঞ্চ থেকে ইভনিং টি এবং মোমো থাকছে এই প্যাকেজে।
advertisement
দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে জানা গিয়েছে, এই প্যাকেজ মাথাপিছু খরচ হবে ২১৯৯ টাকা। সঙ্গে থাকছে বিনোদনের ব্যবস্থাও৷ পিকনিক করলে আলাদা খরচ হবে। অন্যদিকে রেলের কামরার ভাড়া মাথাপিছু ১০০০ টাকা। নয়া এই পরিষেবায় উত্তরে পর্যটকদের মজা দ্বিগুণ হবে। বাড়ছে পর্যটকদের সংখ্যা। পাশাপাশি টয় ট্রেন সফরে মানুষের আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
New Toy Train: পাহাড়ের বাঁকে বাঁকে রোমাঞ্চের হাতছানি, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া! শুরু টয়ট্রেনের নয়া পরিষেবা, খরচ কত জানুন
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement