advertisement

Road Accident: রাস্তার উপর ছিটকে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেল মাথা! শহরের বুকে ভয় ধরানো দুর্ঘটনা

Last Updated:

মর্মান্তিক দুর্ঘটনার পর শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে যায় কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কের উপর

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
কোচবিহার: মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহার শহর। নেতাজি স্কোরার আমতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল সাইকেলের। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাইকেল আরোহীর।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে যায় কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কের উপর। ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইকেল আরোহী রাস্তার ধার ঘেঁষেই যাচ্ছিলেন। কোচবিহারের দিক থেকে আসা এক পণ্য বোঝাই ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে মাথা চূর্ণ হয়ে যায় সাইকেল আরোহীর। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। এদিকে মৃত ওই সাইকেল আরোহীর পরিচয় জানতে পারা যায়নি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকছি। তবে তাঁর পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য এমজেএন মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে ঘাতক ওই পণ্যবাহী ট্রাকের চালক ঘটনার পর পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: রাস্তার উপর ছিটকে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেল মাথা! শহরের বুকে ভয় ধরানো দুর্ঘটনা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement