advertisement

পুলিশকে ধমকে বিতর্কে জড়ালেন রবীন্দ্রনাথ

Last Updated:

ফের বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ পুলিশের উপরেই মেজাজ হারালেন তিনি ৷

#কোচবিহার: ফের বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ পুলিশের উপরেই মেজাজ হারালেন তিনি ৷ কোচবিহার পলিটেকনিক কলেজে গণনাকেন্দ্রের বাইরে পুলিশকে ধমক দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ৷
সূত্রের খবর, ভোট গণনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় কোচবিহার পলিটেকনিক কলেজে গণনাকেন্দ্রে ৷ তৃণমূল কর্মীদের সঙ্গে বিতর্কে জড়ায় বিরোধী দলের কর্মী সমর্থকেরা ৷ এরপরই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷ পলিটেকনিকের গণনাকেন্দ্রের সামনে তৃণমূল কর্মী, সমর্থকদের জমায়েত সরাতে যায় পুলিশ। সেই সময়ই পুলিশকে ধমক দেন কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ।
advertisement
তবে, এই প্রথম নয় ৷ এর আগেও গত সোমবার ভোট চলাকালিন বিজেপি এজেন্টকে চড় মেরে বিতর্কে জড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ এরপরই ঘটনাটির রিপোর্ট তলব করে নির্বাচন কমিশনও ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুলিশকে ধমকে বিতর্কে জড়ালেন রবীন্দ্রনাথ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement