advertisement

পাহাড়ে তৃণমূল শিবিরে ভাঙন, মোর্চায় যোগ দিচ্ছেন দার্জিলিঙয়ের TMC কাউন্সিলর

Last Updated:

পাহাড়ে তৃণমূল শিবিরে ভাঙন, মোর্চায় যোগ দিচ্ছেন দার্জিলিঙয়ের TMC কাউন্সিলর

#দার্জিলিং: এই প্রথম কোনও নির্বাচনে পাহাড়েও উড়েছে সমতলের কোনও দলের জয়ধ্বজা ৷ সম্প্রতি মিরিক পুরসভা জয় করে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার একাধিপত্যে থাবা বসিয়েছিল তৃণমূল ৷ কয়েকমাস যেতে না যেতেই সেই জয় ফিকে হতে বসেছে ৷ তৃণমূল ছেড়ে মোর্চায় যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন দার্জিলিঙয়ের একমাত্র তৃণমূল কাউন্সিলর ৷
গোর্খাল্যান্ড ইস্যু ঘিরে এক মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত পাহাড় ৷ এরই মাঝে দার্জিলিঙের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর চুমচুম ভুটিয়া মোর্চায় যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ৷ সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ শুক্রবার একশোরও বেশি দলীয় কর্মী সমর্থক নিয়ে মোর্চায় যোগ দিচ্ছেন দার্জিলিঙের একমাত্র TMC কাউন্সিলর ৷ এর সঙ্গে সঙ্গে দার্জিলিঙে খুবই চাপে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস ৷
advertisement
শেষ নির্বাচনে ৩২টি আসনের মধ্যে ৩১টিতেই জয় পেয়েছিল বিমল গুরুংয়ের দল ৷ একটি আসনে জয় পেয়েছিল তৃণমূল ৷ চুমচুম ভুটিয়া মোর্চায় গেলে ওই একটি আসনও হারাবে রাজ্যের শাসক দল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে তৃণমূল শিবিরে ভাঙন, মোর্চায় যোগ দিচ্ছেন দার্জিলিঙয়ের TMC কাউন্সিলর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement