North Bengal: পাওনা টাকা চাইতেই মেয়েটি দেখল, আঙুল কামড়ে ঢোল! রায়গঞ্জে এ কী ঘটনা ঘটে গেল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
North Bengal: বৃহস্পতিবার রাতের ঘটনায় আক্রান্ত প্রতিবেশীর মেয়েকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তা সরকার, রায়গঞ্জ: পাওনা টাকা চাইতেই আঙ্গুল কামড়ে দিল প্রতিবেশী। পাওনা টাকা চাওয়া নিয়ে বিবাদে এক প্রতিবেশীর বাড়িতে মারধোর,ভাঙচুর চালানো ও শ্লীলতাহানি করার অভিযোগে উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতের ঘটনায় আক্রান্ত প্রতিবেশীর মেয়েকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত ওই যুবতী রায়গঞ্জ পুরসভার একটি ওয়ার্ডের বাসিন্দা।
advertisement
তার অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে প্রতিবেশী দুই পরিবারে বিবাদ হয়। এরপর আচমকাই প্রতিবেশী পরিবারের দুইজন পুরুষ ও একজন মহিলা তাদের বাড়িতে ঢুকে আক্রমণ চালায় বলে অভিযোগ।
advertisement
যুবতীর দুই হাতের আঙুলে কামড়ে দেয় বলেও অভিযোগ। শ্লীলতাহানি করা হয় যুবতীর মায়ের বলেও অভিযোগ। এই ঘটনায় লিখিত অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানার দারস্থ হয় ওই যুবতীর পরিবার। আহত যুবতীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2023 10:44 AM IST







