Newborn: নবজাতকের দেহ খুবলে খেল কুকুরের দল, কালচিনিতে চাঞ্চল্য
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ফের এক শিউরে ওঠা ঘটনা সামনে এল শিলিগুড়ির পার্শ্ববর্তী আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকায়।
রাজকুমার কর্মকার, শিলিগুড়ি: ফের এক শিউরে ওঠা ঘটনা সামনে এল শিলিগুড়ির পার্শ্ববর্তী আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকায়। এক মৃত সদ্যোজাতের দেহ খুবলে খেল কুকুর। এই ঘটনার জেরে কালচিনিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় এলাকার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, গুদামডাবরী সংলগ্ন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে কেউ বা কারা প্লাস্টিকে মোড়া শিশুটির দেহ ফেলে দেয়। এরপর, শুক্রবার সকালে কুকুরের দল মুখে করে সেই দেহটি সড়কে নিয়ে আসলে স্থানীয় বাসিন্দাদের চোখে পরে বিষয়টি।
advertisement
advertisement
কুকুরের কামড়ে দেহটির বেশ কিছু অংশ ছিন্নভিন্নও হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে হাসিমারা ফাঁড়ির পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2024 10:05 PM IST







