Mysterious Death: হাত বাঁধা অবস্থায় গলায় ফাঁস, চা বাগানে উদ্ধার মহিলা শ্রমিকের নিথর দেহ, কীভাবে হল মৃত্যু?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mysterious Death: চা বাগানে রহস্যজনক মৃত্যু মহিলা চা শ্রমিকের৷ হাত বাঁধা অবস্থায় মহিলার গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
চঞ্চল মোদক, চোপড়া: চা বাগানে রহস্যজনক মৃত্যু মহিলা চা শ্রমিকের৷ হাত বাঁধা অবস্থায় মহিলার গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ধর্ষণ করে খুন না অন্য কোনও রহস্য তা জানার চেষ্টা করছে পুলিশ।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের লছুগছ এলাকার মাতৃ টি ইস্টেট কোম্পানির চা বাগান এলাকায়। মৃত মহিলার নাম কল্পনা ওরাও বয়স আনুমানিক ৪০ (চল্লিশ)। বাড়ি ওই এলাকায়।
আরও পড়ুন-রাত পোহালেই বছরের শেষ সূর্যগ্রহণ…! ১০০ বছর পর বিরল কাকতালীয় যোগে কারা হবেন ‘মালামাল’? জানুন আপনার ভাগ্যে কী
শনিবার সকালে চা বাগানের কাজ করতে গেলে ওই মহিলার মৃতদেহ দেখতে পাই শ্রমিকরা। এরপর খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমতে শুরু করে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর ঝড়-তুফানের মেগা খেলা শুরু…! তুলকালাম ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা, তছনছ হবে জেলার পর জেলা, কী হবে মহালয়ায়?
খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধর্ষণ করে খুন না অন্য কোনও কারণ তা জানার চেষ্টা করছে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2025 1:35 PM IST







