advertisement

জেলায় ফিরেও, বাড়ি ফেরা হল না ! মহানন্দা নদীর চরেই দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের !

Last Updated:

কখনও পায়ে হেঁটে, কখনও গাড়িতে চেপে ছয় দিনের চেষ্টায় মালদহে ফিরেছেন ১১ জন পরিযায়ী শ্রমিক।

#মালদহ: কখনও পায়ে হেঁটে, কখনও গাড়িতে চেপে ছয় দিনের চেষ্টায় মালদহে ফিরেছেন ১১ জন পরিযায়ী শ্রমিক।  কিন্তু প্রতিবেশীদের আপত্তিতে ফেরা হয়নি বাড়িতে। পরিবর্তে মালদা শহরের মহানন্দা নদীর পাড়ে অস্থায়ী তাঁবু গেড়ে কোয়ারেন্টাইনে শ্রমিকদের দল। মালদহের ইংরেজবাজার এর ১২ নম্বর ওয়ার্ডের অরবিন্দ কলোনি এলাকার ঘটনা। গত দুদিন মালদহে দফায় দফায় ঝড়-বৃষ্টির ঘটনা হওয়ায়  প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাঁদেরকে কাটাতে হয়েছে নদীর চরে। শ্রমিকদের অভিযোগ, চরম কষ্টে দিন কাটাতে হলেও মেলেনি প্রশাসনিক সাহায্য। এই শ্রমিকরা তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশের থেকে মালদহে ফেরেন ।
লকডাউনে ভিন রাজ্যে চরম দুর্দশার মধ্যে কাটাতে হয়। হাতে জমানো টাকা পয়সাও শেষ হয়ে আসে।  বাধ্য হয়ে যে কোনও উপায়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। প্রথমে পায়ে হেটেই যাত্রা শুরু করেন ওরা। প্রথম দুই দিন হেটেই অনেক পথ পেরোতে হয়। পরে অবশ্য লড়িতে ও বাসে চেপে ধাপে ধাপে এসে পৌছন মালদহে। কিন্তু এলাকায় ফিরেও বাড়িতে পৌঁছনো সম্ভব হয়নি। কারন আতঙ্কিত এলাকার লোকজন অনেকেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। শ্রমিকদের দাবি, এলাকার মানুষজনের আপত্তিতে পরিবারের লোকজন পর্যন্ত তাঁদের সঙ্গে নিয়মিত দেখা করতে আসতে পারছেন না। এই অবস্থায়  সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা। ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্য থেকে  পরিযায়ী শ্রমিকরা মালদা শহরে ফিরছেন। অনেক এলাকাতেই মানুষজন আতঙ্কিত হয়ে তাদের এলাকায় ঢুকতে আপত্তি তুলছেন।এই অবস্থায় তাঁদের যাতে খোলা জায়গায় থাকতে না হয়, এজন্য মালদহের পলিটেকনিক কলেজে সরকারিভাবে কোয়ারেন্টাইন সেন্টার চালুর পরিকল্পনা  নেওয়া হচ্ছে। এর ফলে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা নিরাপদে থাকতে পারবেন।
advertisement
 সেবক দেবশর্মা
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জেলায় ফিরেও, বাড়ি ফেরা হল না ! মহানন্দা নদীর চরেই দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement