advertisement

দুই ভাইয়ের তুমুল বচসা... পরিণতি গড়াল চরমে! চা বাগানের ঘটনায় শিউরে উঠছে সবাই

Last Updated:

বাড়িতে অসুস্থ মা-সহ দাদার স্ত্রী ও দুই সন্তান থাকে। দুই ভাই বাইরে দিনমজুরের কাজ করেন। রবিবার রাত্রে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়।

News18
News18
মেটেলি: ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার দাদা। মৃত ভাইয়ের নাম সন্ধির বড়াইক। মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগানের এতোয়া লাইনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এতোয়া লাইনের একটি ঘরের মধ্যেই তাঁরা থাকতেন। বাড়িতে অসুস্থ মা-সহ দাদার স্ত্রী ও দুই সন্তান থাকে। দুই ভাই বাইরে দিনমজুরের কাজ করেন। রবিবার রাত্রে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। এরপরেই উত্তেজিত হয়ে দাদা বাটাম দিয়ে ভাই সন্ধিরের মাথায় আঘাত করে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে যায় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
advertisement
advertisement
সোমবার সকালে স্থানীয় জনগণ বিষয়টি জানতে পেরে খবর দেয় মেটেলি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।এলাকায় আসেন পঞ্চায়েত সদস্য ফিলিপ টিরু। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এদিনেই দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় পুলিশ। পঞ্চায়েত সদস্য ফিলিপ টিরু বলেন,ঘটনা অত্যন্ত মর্মান্তিক।পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে।অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দুই ভাইয়ের তুমুল বচসা... পরিণতি গড়াল চরমে! চা বাগানের ঘটনায় শিউরে উঠছে সবাই
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৯ মার্চ, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement