advertisement

Mamata Banerjee: রাজ্যে করোনা বাড়ছে বিজেপি-র 'বহিরাগতদের' জন্য, জলপাইগুড়িতে অভিযোগ মমতার

Last Updated:
এ দিন জলপাইগুড়িতে নির্বাচনী জনসভায় গিয়ে এই গুরুতর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'আমাদের এখানে করোনা কী সুন্দর কমে গিয়েছিল৷ এতদিনে আরও বেশি মানুষকে যদি ভ্যাকসিন দেওয়া যেত তাহলে করোনা এত বাড়তেও পারত না৷ তার উপর ভোটের জন্য অন্য রাজ্য থেকে এখানে বহিরাগতদের নিয়ে এসেছে বিজেপি৷ আর তারাই এখানে এ সব রোগ ছড়িয়ে দিচ্ছে৷'
advertisement
গত কয়েকদিন ধরেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ৷ মঙ্গলবার রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪৮০০ ছুঁয়েছে৷ একদিনের মৃত্যু হয়েছে ২০ জনের৷ রাজ্যে এখনও চার দফা নির্বাচন বাকি৷ ফলে আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে৷
advertisement
মুখ্যমন্ত্রী বার বারই অভিযোগ করছেন, রাজ্য সরকারের উদ্য়োগে মানুষকে বিনামূল্য়ে ভ্যাকসিন দেওয়ার জন্য অনুমতি চেয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ভোটের আগে৷ কিন্তু সেই অনুমতি দেয়নি কেন্দ্র৷
advertisement
মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করেন, অসমে ভোট মিটতেই ফের বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হচ্ছে৷ অনেকের কাছেই নতুন করে নাগরিকত্ব প্রমাণের নোটিস যাচ্ছে৷ ফলে বিজেপি-কে ভোট দেওয়ার আগে মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷
এ দিনও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্যের এক এক জায়গায় গিয়ে এক এক রকম কথা বলছেন অমিত শাহ সহ বিজেপি নেতারা৷ বিভিন্ন জেলার মানুষের মধ্যে বিভেদ ঘটানোরও চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: রাজ্যে করোনা বাড়ছে বিজেপি-র 'বহিরাগতদের' জন্য, জলপাইগুড়িতে অভিযোগ মমতার
Next Article
advertisement
Birth Certificate: জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
  • জন্ম তারিখের আগেই তৈরি হয়ে গিয়েছে জন্ম শংসাপত্র৷ এসআইআর-এর ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন জন্ম শংসাপত্রের এমনই গরমিল ধরল নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইআরও-র মাধ্যমে জন্ম শংসাপত্রের এই গরমিলের বিষয়টি রাজ্য প্রশাসনের নজরেও এনেছে কমিশন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement