advertisement

মৃত বোনকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি দিদির! রেললাইন পার করতে গিয়ে যা হল শিউরে উঠবেন

Last Updated:

মৃত বোনের বাড়ি যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল দিদির। মৃত বোনকে দেখতে যাওয়ার পথে রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দিদির।

মালদহের গাজোলে রেল লাইন পার করতে গিয়ে মৃত্যু এক মহিলার
মালদহের গাজোলে রেল লাইন পার করতে গিয়ে মৃত্যু এক মহিলার
মালদহ, জিএম মোমিন: বোনের মৃত্যুর সংবাদ পেয়ে বোনকে দেখতে যাচ্ছিলেন দিদি। কিন্তু বোনকে দেখা হল না আর। মৃত বোনের বাড়ি যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি হল দিদির। মৃত বোনকে দেখতে যাওয়ার পথে রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দিদির। রবিবার সকালে এমনই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদহের গাজোল থানার করকচ অঞ্চলের ভালুকডাঙ্গা এলাকায়।
জানা গিয়েছে, মৃতের নাম নুরজাহান বিবি (৬৫), বাড়ি গাজোল থানার করকচ অঞ্চলের পলাশডাঙ্গা এলাকায়। এদিন তাঁর বাড়িতে খবর আসে বোনের মৃত্যু হয়েছে। সেই খবর পাওয়া মাত্রই বোনকে দেখতে তড়িঘড়ি ছুটে যান দিদি নুরজাহান বিবি। যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা বালুরঘাট-মালদহগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় নুরজাহান বিবির।
advertisement
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, “বয়স হওয়ায় কানে একটু কম শুনতেন ওই মহিলা। এদিন তাঁর বাড়িতে খবর আসে বোনের মৃত্যু হয়েছে। সেই খবর পেয়ে মৃত বোনকে দেখতে যাচ্ছিলেন নুরজাহান বিবি। যাওয়ার পথে রেললাইন পার করছিলেন বৃদ্ধা। কানের একটু সমস্যা থাকায় সেই সময় ট্রেন আসলে ট্রেনের হর্ন শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে তাঁর।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় রেল পুলিশ। এদিকে এক‌ই দিনে দুই বোনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মৃত বোনকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি দিদির! রেললাইন পার করতে গিয়ে যা হল শিউরে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement