advertisement

Christmas 2025: গোটা পাড়া খাবে ইচ্ছামতো! ইয়া বড় বড় কেক মিলছে মালদায়, কিন্তু কিনতে গেলে পকেট হালকা হবে

Last Updated:

Malda Christmas 2025: জেলাবাসীকে বিশেষ চমক দিতে ৫ কেজি থেকে ১০ কেজি বড় বড় কেক তৈরি করছেন প্রস্তুতকারকরা।

+
৫

৫ কেজির বিশাল কেক তৈরি মালদহের একটি কারখানায়

মালদহ, জিএম মোমিন: প্রতিবছরই নতুন বছরকে স্বাগত জানানোর আগে বড়দিন উৎসবে মাতে জেলা থেকে শহরবাসী। খ্রিস্টান ধর্মের অন্যতম এই উৎসব ক্রিসমাস অর্থাৎ বড়দিন। তবে শুধু খ্রিস্টান নয়, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় বাঙালিদের‌ও। যাকে ঘিরে বাজারে ছড়াছড়ি দেখা দেয় কেক, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে স্যান্টাক্লজ টুপি ইত্যাদি বিভিন্ন রকম নানান সামগ্রীর।
তবে এবারে জেলাবাসীকে নতুন কিছু চমক দিতে বিশেষ বড় আকারের ক্রিসমাস কেক তৈরি করছেন কেক প্রস্তুতকারকরা। তাই জেলাবাসীকে বিশেষ চমক দিতে ৫ কেজি থেকে ১০ কেজি বড় বড় কেক তৈরি করছেন প্রস্তুতকারকরা। এমনই ছবি দেখা দিল মালদহ শহরের ফুলবাড়ি এলাকায় একটি কেকের কারখানায়। কেক প্রস্তুতকারক মিজানুর রহমান জানান, “বড়দিন উপলক্ষে প্রচুর পরিমাণে কেকের অর্ডার আসছে। ছোট থেকে বড় একাধিক রকম বড় কেক তৈরি করছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: পুলিশ স্যারের পাঠশালা! খাকি উর্দির আড়ালে শিক্ষক মন, ওসির ভাড়া বাড়িতে চলছে বিনামূল্যের ক্লাসরুম
বর্তমানে পাঁচ কেজির কেক তৈরি করা হয়েছে। আরও দশ কেজির বড় কেক তৈরি হবে।” এক কেক বিক্রেতা বিজন দাস জানান, “এবছর একটি বিশেষ কেক তৈরি করা হয়েছে ১০ পাউন্ডের। ওজন প্রায় পাঁচ কেজির উপর। সাড়ে তিন হাজার টাকা দাম এই কেকের। আরও বিভিন্ন রকম ক্রিসমাস ডে উপলক্ষে সামগ্রী রয়েছে। ৬০ টাকা দাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেক রয়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরই ক্রিসমাস উৎসব উপলক্ষে রাজ্যের বড় থেকে ছোট শহরে দেখা দেয় কার্নিভাল। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের জেলা থেকে শহরবাসী। ইতিমধ্যে কার্নিভালের প্রস্তুতি শুরু হয়েছে শহর জুড়ে। তার‌ই আগে এবারে বিশেষ কেক তৈরিতে ব্যস্ততা দেখা দিয়েছে শহরের একাধিক বেকারি এবং দোকানগুলোতে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Christmas 2025: গোটা পাড়া খাবে ইচ্ছামতো! ইয়া বড় বড় কেক মিলছে মালদায়, কিন্তু কিনতে গেলে পকেট হালকা হবে
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement