advertisement

Jalpaiguri News: জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে উড়ল একের পর এক রকেট! পিছনে রয়েছে স্যালুট জানানো কারণ, গর্বে বুক ভরছে সবার

Last Updated:

Jalpaiguri News: কলেজের মাঠ থেকে একের পর এক উড়ছে রকেট! কলেজের ময়দান নাকি যুদ্ধক্ষেত্র! হতবাক এলাকাবাসীরা। আরে হচ্ছেটা কী? এই কৌতূহলী মুখ প্রত্যেকের।

+
প্লাস্টিকের

প্লাস্টিকের বোতলেই ভবিষ্যতের স্বপ্ন

জলপাইগুড়ি, সুরজিৎ দে: কলেজের মাঠ থেকে একের পর এক উড়ছে রকেট! কলেজের ময়দান নাকি যুদ্ধক্ষেত্র! হতবাক এলাকাবাসীরা। আরে হচ্ছেটা কী? এই কৌতূহলী মুখ প্রত্যেকের। দিনে দুপুরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বিস্তীর্ণ মাঠ যেন এমনই রূপ নিল। কলেজে কেন  তবে এই যুদ্ধ? এই যুদ্ধ ছিল প্রযুক্তির, ছিল ভবিষ্যৎকে ছোঁয়ার স্বপ্ন। মাঠের এক প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা ছুঁড়ে দিচ্ছিল তাঁদের হাতে তৈরি রকেট, আর অন্য প্রান্তে দৌড়ে গিয়ে তার পতন স্থল চিহ্নিত করতে ব্যস্ত অন্য একদল।
রকেট উড়লেই মুহূর্তে ভেসে উঠছিল ছাত্রদের উচ্ছ্বাসধ্বনি, আকাশমুখী প্রত্যাশা আর বন্ধুত্বের প্রতিযোগিতা। আসলে কলেজ চত্বরে একাধিক ফাঁকা মাঠে চলছিল এই রকেট লঞ্চিংয়ের কর্মযজ্ঞ। ইসরোর চন্দ্রাভিযান টিমে কাজ করা কলেজের ১০ জন প্রাক্তন ছাত্রের প্রতি সম্মান জানাতে আয়োজন করা হয় এই বিশেষ ইভেন্ট। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল-সহ বিভিন্ন বিভাগের ছাত্ররা মিলে সাজিয়ে তোলে দিনভর উৎসবের আমেজ।
advertisement
advertisement
প্রতিযোগিতার আসল আকর্ষণ ছিল রকেট তৈরির পদ্ধতি। বড় প্লাস্টিকের সফট ড্রিংকস বোতল কেটে তাতে লাগানো হয়েছে দুই বা তিনটি ডানা। পিছনে বসানো হয়েছে রকেটের মুখ। এরপর বোতলের ৭০ শতাংশ জলে ভরে সাইকেলের পাম্প দিয়ে বাতাস ঢোকানো হলে বাড়তে থাকে চাপ, আর সেই চাপেই রকেট ছুটে যায় আকাশের দিকে। যে রকেট সবচেয়ে দূরত্ব অতিক্রম করে, তাকেই ঘোষণা করা হয় বিজয়ী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বল্প খরচে জলের সঙ্গে বায়ুচাপ ব্যবহার করে রকেটের এই মডেল, আয়োজকদের দাবি অনুযায়ী, ভবিষ্যতে ছাত্রদের মধ্যে মহাকাশ প্রযুক্তি নিয়ে আগ্রহ আরও বাড়াবে। তাঁদের বিশ্বাস, এই ক্ষুদ্র উদ্ভাবনই একদিন বড় হয়ে দেশের বৈজ্ঞানিক সাফল্যের নতুন পথ খুলে দিতে পারে। প্রতিযোগিতা শেষে ছাত্রদের মুখে ছিল একটাই অনুভূতি, “স্বপ্নের বদল নেই, শুধু পথ বদলায়।” আর সেই পথেই আজ এক ধাপ এগিয়ে গেল জলপাইগুড়ির তরুণ প্রযুক্তিবিদরা!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে উড়ল একের পর এক রকেট! পিছনে রয়েছে স্যালুট জানানো কারণ, গর্বে বুক ভরছে সবার
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement