advertisement

Independence Day 2023: স্বাধীনতা আন্দোলনে কুমারগ্রামের স্মৃতিতে আজও দগদগ করছে ইংরেজদের অত‍্যাচারের ঘা!

Last Updated:

Independence Day 2023: ১৯১৯ সালের জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরেই স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন রাজবংশী সম্প্রদায়ের যুবক মঘা।

+
স্বাধীনতা

স্বাধীনতা আন্দোলনে কুমারগ্রামের স্মৃতি

আলিপুরদুয়ার: ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরেই স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন রাজবংশী সম্প্রদায়ের যুবক মঘা। পশুপতি কোঙর ও নলিনী পাকড়াশিকে নিয়ে ১৯২১ সালে কুমারগ্রামে তৈরী করে ফেলেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের শাখা।
প্রথমে সাপ্তাহিক হাটগুলিতে গোপনে স্বদেশিকতার প্রচার শুরু হয়। ইংরেজরা ১৮৯০ থেকে ১৯১০ সালের মধ্যে রায়ডাক নদীর অববাহিকায় ছ’টি চা বাগানের পতন করেছিল। প্রাথমিক পর্যায়ে ইংরেজরা স্থানীয় গ্রামবাসীদের বাগিচা শ্রমিকে রূপান্তরিত করার কৌশল নিয়েছিল। কিন্তু ইংরেজদের ওই প্রলোভনে পা দেননি ভূমিপুত্ররা। সেখান থেকেই বিরোধিতার সূত্রপাত। এরপর ছোটনাগপুর মালভূমি এবং ওড়িশা থেকে জনজাতি সম্প্রদায়ের মানুষদের বাগানগুলিতে নিয়ে আসা হয়েছিল।
advertisement
advertisement
কয়েক হাজার চা শ্রমিকের রসদ সরবরাহের জন্য কুলকুলিতে একটি দ্বি-সাপ্তাহিক হাটের সূচনা করেছিল ইংরেজরা। রসদের জোগান নিশ্চিত করার পাশাপাশি হাটের দিনগুলিতে গ্রামের মানুষকে বাগে পেয়ে খাজনা আদায় করে নিত পেয়াদারা!
১৯২১ সালে গান্ধিজি অসহযোগ আন্দোলনের ডাক দিতেই সক্রিয় হয়ে ওঠে মঘা বাহিনী। হাটের দিনগুলিতে চলতে থাকে অসহযোগিতার নীরব প্রচার। খাজনা বয়কটের পাশাপাশি বিদেশী পণ্য ব্যাবহারেও নিষেধাজ্ঞা জারি করেন মঘা। এরপর ইংরেজদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ১৯২২ সালে কুলকুলির হাটটিকেই মঘারা তুলে আনেন অসম সীমানা লাগোয়া কুমারগ্রামে।
advertisement
যোগাযোগের তার কেটে, পোস্ট অফিস পুড়িয়ে দিয়ে মঘা-বাহিনী দখল করেছিল কুমারগ্রাম থানা। কিন্তু বিপ্লবীরা জানতেন না, নিউল্যান্ডস চা বাগানের সঙ্গে একটি তারের সরাসরি সংযোগ ছিল আলিপুরদুয়ারে। এসডিও জ্ঞানসিং কোহলনের কাছে খবর পৌঁছতেই তিনি সেনা নিয়ে ২৮ সেপ্টেম্বর বিকেলে আলিপুরদুয়ার থেকে কুমারগ্রামের উদ্দেশে রওনা হন। ইংরেজ পল্টনের উপস্থিতি অনুভব করতে পেরেই কুমারগ্রাম থানার পুলিশকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। পুলিশকর্মীরা আত্মসমর্পণ করার পরে থানার অস্ত্রাগারটির দখল করেন আন্দোলনকারীরা।
advertisement
Annanya Dey
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Independence Day 2023: স্বাধীনতা আন্দোলনে কুমারগ্রামের স্মৃতিতে আজও দগদগ করছে ইংরেজদের অত‍্যাচারের ঘা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement