advertisement

নালার উপর দিয়েই চলছে ঝুঁকির পারাপার, সেতু তৈরির দাবিতে অনড় হলদিবাড়ির রাঙ্গাপানি কলোনির বাসিন্দারা

Last Updated:
#হলদিবাড়ি: এক একটা ভোট আসে ৷ নিজেদের সমস্যাগুলি নিয়ে সরব হন সাধারণ মানুষ ৷ এই আশায়, যে যদি তাঁদের সমস্যার সমাধান হয় ৷ বেশ কিছু ক্ষেত্রে তা কাজে দিলেও অনেক সময়ই তা হয়ে ওঠে না ৷ যেমন লোকসভা ভোটের আগে বুড়িতিস্তা নদীর বড়ো নালার উপর পাকা সেতু তৈরি হোক, এই দাবিতেই সরব হয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা  ৷
হলদিবাড়ি ব্লকের রাঙ্গাপানি কলোনির বাসিন্দারা অনেক ঝুঁকি নিয়েই নালা পারাপার করে থাকেন ৷ ছাত্র-ছাত্রীরাও এভাবেই নালা পেরিয়ে প্রতিদিন স্কুলে যায় ৷ কারণ বিকল্প পথ যেটা রয়েছে, সেটা অনেকটাই বেশি পথ অতিক্রম করতে হয় ৷
অন্য পথে যেতে হলে বাসিন্দাদের ভাওলাগঞ্জ হয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয় ৷ সমস্যাটা সবচেয়ে বেশি হয় বর্ষাকালে ৷ কারণ ওইসময় এই ঝুঁকির পারাপার অত্যন্ত সমস্যার এবং ভয়ের কারণ ৷ কাজেই বুড়ি তিস্তার বড়ো নালার উপর সেতু না থাকায় ভালমতোই সমস্যায় পড়েছেন দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গাপানি কলোনির বাসিন্দারা ৷ অনেকদিন ধরেই তাঁরা সেতু তৈরির দাবিতে সরব হয়েছেন ৷ সেতু তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ গ্রাম পঞ্চায়েতের পক্ষে যে দেওয়া সম্ভব নয়, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ এর জন্য চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের কাছে আবেদন করাও হয়েছে ৷
advertisement
advertisement
 এদিকে বুড়ি তিস্তার উপরেই মেখলিগঞ্জ পর্যন্ত সাড়ে ৩ কিমি-এর সেতু তৈরির কাজও এখন অনেকটাই সম্পূর্ণ ৷ আর এক বছরের মধ্যেই এই সেতু তৈরি হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে ৷ তখন মেখলিগঞ্জ পর্যন্ত যাতায়াত আরও সহজ হবে ৷ Photo: Siddhartha Sarkar এদিকে বুড়ি তিস্তার উপরেই মেখলিগঞ্জ পর্যন্ত সাড়ে ৩ কিমি-এর সেতু তৈরির কাজও এখন অনেকটাই সম্পূর্ণ ৷ আর এক বছরের মধ্যেই এই সেতু তৈরি হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে ৷ তখন মেখলিগঞ্জ পর্যন্ত যাতায়াত আরও সহজ হবে ৷ Photo: Siddhartha Sarkar
advertisement
রাঙ্গাপানি কলোনিতে প্রায় ৯৬ পরিবারের বাস ৷ তাঁদের প্রত্যেকদিনই এভাবে কষ্ট করে নালা পেরিয়ে যাতায়াত করতে হয় ৷ তাঁদের দ্রুত সমস্যার সমাধান হয় কী না, সেটাই দেখার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নালার উপর দিয়েই চলছে ঝুঁকির পারাপার, সেতু তৈরির দাবিতে অনড় হলদিবাড়ির রাঙ্গাপানি কলোনির বাসিন্দারা
Next Article
advertisement
BJP Brigade Rally: কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের
কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের!
  • শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে. রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে মাঠে পৌঁছেছেন. সেলফি জোন, রামচন্দ্রের সাজ, নাগাড়ার তালে মিছিল, বিশাল খাওয়া-দাওয়া—সব মিলিয়ে জমজমাট পরিবেশ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement