advertisement

Leopard Death: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ গেল চিতাবাঘের

Last Updated:

Leopard Death: বুধবার গভীর রাতে মাদারিহাট এলাকার প্রধান সড়ক ধরে চিতাবাঘটি রাস্তা পার হচ্ছিল। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়

মৃত লেপার্ড
মৃত লেপার্ড
আলিপুরদুয়ার: আবার‌ও বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পূর্ণ বয়ষ্ক চিতাবাঘের। মাদারিহাটের ঘটনা। গভীর রাতে একটি গাড়ি নিয়ম না মেনে দ্রুতগতিতে চলছিল। এরফলে চিতাবাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে ভোরবেলায় এলাকার মানুষ বাইরে বেরিয়ে দেহ পড়ে থাকতে দেখে।
জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মাদারিহাট এলাকার প্রধান সড়ক ধরে চিতাবাঘটি রাস্তা পার হচ্ছিল। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। গাড়িটিকে পাওয়া যায়নি। ভোর হলে স্থানীয়রা রোজের মত বাড়ির বাইরে বেরিয়ে চিতাবাঘটির দেহ দেখতে পান। এরপর তাঁরাই বনবিভাগে খবর দেন।
advertisement
advertisement
এরপর জলদাপাড়া বনবিভাগের কর্মীরা চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলদাপাড়া প্রকৃতিবিক্ষণ কেন্দ্রে পাঠায়। ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশির শুরু করেছে বন দফতর। খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ফুটেজ। গাড়ির নম্বর দেখে তার মালিকের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। এদিকে অজ্ঞাতপরিচয় ঘাতকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Death: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ গেল চিতাবাঘের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement