advertisement

মেয়েকে ‘ধর্ষণে’ ধৃত বাবা

Last Updated:

বাবার যৌন লালসার স্বীকার হতে হল মেয়েকে ৷ ঘটনা বালুরঘাটের বাদামাইলের ৷ রাত নামলেই তার উপর যৌন নির্যাতন চালাত বাবা ৷ দীর্ঘদিন ধরেই এমনটা চলছিল আর হয়তো এমনি ভাবেই কেটে যেত বাকি দিনগুলি ৷ কিন্তু আচমকা একদিন নির্যাতিতা জানতে পারে যে সে অন্তঃসত্ত্বা ৷ আর তারপরই সমস্ত ঘটনা প্রকাশ্যে চলে আসে ৷

#বালুরঘাট: বাবার যৌন লালসার স্বীকার হতে হল মেয়েকে ৷ ঘটনা বালুরঘাটের বাদামাইলের ৷ রাত নামলেই  তার উপর যৌন নির্যাতন চালাত বাবা ৷ দীর্ঘদিন ধরেই এমনটা চলছিল আর হয়তো এমনি ভাবেই কেটে যেত বাকি দিনগুলি ৷ কিন্তু  আচমকা একদিন নির্যাতিতা জানতে পারে যে সে অন্তঃসত্ত্বা ৷ আর তারপরই সমস্ত ঘটনা প্রকাশ্যে চলে আসে ৷
নির্যাতিতা তার বয়ানে জানিয়েছে, বেশ কয়েক বছর আগে তার মা মারা যান ৷ আর তারপর থেকেই প্রতিদিন অত্যাচার সহ্য করতে হয় তাকে ৷ প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মেয়ের খাবারে মাদক জাতীয় কিছু মিশিয়ে দিত অভিযুক্ত ৷ মেয়ে অচৈতন্য হয়ে পড়লেই তাকে ধর্ষণ করত ৷ তবে নির্যাতিতা একা নয়, তার দিদির উপরও একই ভাবে যৌন নির্যাতন চালাত তাদের বাবা বলে অভিযোগ ৷ দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে নির্যাতিতার দিদি ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মেয়েকে ‘ধর্ষণে’ ধৃত বাবা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement