advertisement

Mamata Banerjee: বন‍‍্যাবিধ্বস্ত সুভাষীনি চা বাগানে ত্রাণ পৌঁছে দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে এসে বন্যা বিধ্বস্ত কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাকে দেখা গেল বাগানের শিশুদের সঙ্গে সময় অতিবাহিত করতে। 

+
পুতুল

পুতুল হাতে মুখ‍্যমন্ত্রী

কালচিনি, অনন্যা দে: উত্তরবঙ্গ সফরে এসে বন্যা বিধ্বস্ত কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাকে দেখা গেল বাগানের শিশুদের সঙ্গে সময় অতিবাহিত করতে। শিশুরা যাতে দুর্যোগের দুঃস্বপ্ন ভুলে নতুন করে নিজেদের জীবন শুরু করতে পারে তার জন্য তাদের হাতে খাতা বই তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক সপ্তাহের মাথায় ফের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে প্রথমে তিনি এসেছেন আলিপুরদুয়ারে। নীলপাড়া রেঞ্জ অফিসে বন্যা নিয়ে এক রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাটিতে নামেন মুখ্যমন্ত্রী সেখান থেকে নীলপাড়া রেঞ্জে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলে যান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন সুভাষিনী চা বাগানে তিনি যাচ্ছেন।
advertisement
advertisement
তোর্ষার জল প্রবেশ করে কালচিনি ব্লকের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই চা বাগান। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গিয়েছিলেন সুভাষিনী চা বাগানের মাঠে। কার্যতই এই চা বাগান  এলাকা তার অতি পরিচিত। এই চা বাগানের মানুষগুলিকে তিনি এর আগেও কাছের থেকে দেখেছেন। সুভাষিনী  চা বাগানে ক্ষতি হয়েছে শুনে নিজেকে আর আটকে রাখতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চলে যান এই এলাকায়। মুখ্যমন্ত্রীকে দেখে আবেগাপ্লুত হয়ে যান এলাকাবাসীরা।
advertisement
চোখের জলে ভাসান অস্মিতা লোহারদের মত চা শ্রমিকরা। নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। চা বাগানে শিশুদের পড়াশোনা যেতে আটকে না থাকে তার জন্য সব শিশুদের নিজের কাছে ডেকে তিনি তুলে দেন বই খাতা পেন্সিল পেন। পাশাপাশি শিশুদের হাতে তিনি দেন টেডি বিয়ার। চা বাগানের শিশুরা জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: বন‍‍্যাবিধ্বস্ত সুভাষীনি চা বাগানে ত্রাণ পৌঁছে দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement