advertisement

Cooch Behar News: চাষিদের ঘরে ঘরে এবার বিজ্ঞানীদের পাঠাচ্ছে কেন্দ্র! কেন এমন পদক্ষেপ জানেন?

Last Updated:

Cooch Behar News: বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে সমাধান করা হচ্ছে কৃষকদের সমস্যা। কৃষি বিজ্ঞানীরা পৌঁছে যাচ্ছেন কৃষকদের দোরগোড়ায়।

+
কৃষি

কৃষি বিজ্ঞানীর সঙ্গে মিটিং করছেন কৃষকেরা

কোচবিহার: বর্তমান সময়ে কৃষি ক্ষেত্রে পরির্বতন আনতে প্রতিনিয়িত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, আইসিএআর এছাড়াও আরও ফার্মার্স সংস্থা প্রতিনিয়িত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার সেই চেষ্টাকে আরও কিছুটা সফল করতে নতুন উদ্যোগ গ্রহণ করল ভারত সরকার। বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে সমাধান করা হচ্ছে কৃষকদের সমস্যা। কৃষি বিজ্ঞানীরা পৌঁছে যাচ্ছেন কৃষকদের দোরগোড়ায়। আর এতে আগামী সময়ে কৃষি ক্ষেত্রে আরও অনেকটা সুবিধা পাবেন প্রত্যেক কৃষক।
কোচবিহারের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী শঙ্কর সাহা জানান, “বর্তমানে সময়ে কৃষিতে নতুন প্রজন্মের চাষিরা এগিয়ে আসতে শুরু করেছে। এতে কৃষি ক্ষেত্রে দিনে দিনে বাড়ছে অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার। তবে আজও বহু কৃষকের মধ্যে অত্যাধুনিক যন্ত্রের প্রতি ভরসা কম। তাই তাঁরা প্রায়শই চিরাচরিত পদ্ধতিতে চাষ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। এছাড়া আচমকা হওয়া কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিতে সরকারি সুযোগ সুবিধা পান না। এই সমস্যাগুলিকে দূর করতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সরকারের দ্বারা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেন।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “কৃষকদের সঙ্গে কথা বলতে পৌঁছে যাওয়া হচ্ছে একেবারে গ্রামে গ্রামে। কৃষি বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে কথা বলছেন তাঁদের কৃষি ক্ষেত্রে নানা সমস্যা নিয়ে। যাতে সকল সমস্যা সমাধান করা সম্ভব হয়। এছাড়া কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে সরকারি সুযোগ সুবিধা নিয়ে।” জেলার এক কৃষক সুবোধ রায় জানান, “কৃষকেরা সরকারি সুযোগ সুবিধাগুলির লাভ নিতে পারবেন। আগামী দিনে কৃষি ক্ষেত্রে আরও অনেকটাই গতি আসতে চলেছে। সেই জন্য এই বিশেষ উদ্যোগ আরও অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছে কৃষকদের দিকে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে জেলার প্রায় ৩০,০০০-এর বেশি কৃষক এই নতুন অভিযানে অংশ নিয়েছেন। আগামী দিনে এই কৃষকেরা এই অভিযানের সুফল পেতে চলেছেন। এতে নতুন প্রজন্মের কৃষকেরা আরও অনেকটাই বেশি পরিমাণে কৃষিতে আগ্রহ প্রকাশ করবে বলেই মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: চাষিদের ঘরে ঘরে এবার বিজ্ঞানীদের পাঠাচ্ছে কেন্দ্র! কেন এমন পদক্ষেপ জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement