advertisement

কোটি কোটি টাকার সোনার বিস্কুট, লুকিয়ে পাচার হচ্ছিল সাইকেলের টিউবে! হাতেনাতে ধরে ফেলল বিএসএফ

Last Updated:

BSF: সাইকেলের টিউবে করে কোটি কোটি টাকার সোনা পাচার রুখল বিএসএফ। পাচারের আগেই বিএসএফ-এর হাতে উদ্ধার হল ১.০২ কোটি টাকার সোনার বিস্কুট। ঘটনায় পলাতক চোরাকারবারি।

উদ্ধার হওয়া সাইকেল ও সোনার বিস্কুট
উদ্ধার হওয়া সাইকেল ও সোনার বিস্কুট
মালদহ: সাইকেলের টিউবে করে কোটি কোটি টাকার সোনা পাচার রুখল বিএসএফ। পাচারের আগেই বিএসএফ-এর হাতে উদ্ধার হল ১.০২ কোটি টাকার সোনার বিস্কুট। ঘটনায় পলাতক চোরাকারবারি।
জানা গিয়েছে, এদিন মালদহ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় একজন ব্যক্তিকে সাইকেলে করে ঘোরাঘুরি করতে দেখেন বিএসএফের জওয়ানরা। সেই সময় বিএসএফের জওয়ানরা গোয়েন্দা তথ্যের সূত্রে জানতে পারেন, মিরিক সুলতানপুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে কোনও এক চোরাকারবারি সোনা পাচারের চেষ্টা করতে পারে। সেই মতো এদিন জওয়ানরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেল নিয়ে সীমান্তের দিকে যাওয়ার পথে আটকানোর চেষ্টা করে।
advertisement
advertisement
ঘটনায় সাইকেল ফেলে পালাতে সক্ষম হয় চোরাকারবারি। কিছুক্ষণ পর ফেলে যাওয়া ওই সাইকেলের তল্লাশি চালালে সাইকেলের টায়ারের টিউব থেকে উদ্ধার হয় ২৪ ক্যারেটের ৮১৬.৪১ গ্রামের সাতটি সোনার বিস্কুট যার বাজার মূল্য আনুমানিক ১,০২,৪০,৯৩০ টাকা।
advertisement
ঘটনায় উদ্ধার হওয়া সাইকেল ও সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে মহদীপুর বিওপিতে নিয়ে যায় বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের জওয়ানরা। ঘটনায় চোরাকারবারির খোঁজে তদন্ত শুরু করেছে বিএসএফ।
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কোটি কোটি টাকার সোনার বিস্কুট, লুকিয়ে পাচার হচ্ছিল সাইকেলের টিউবে! হাতেনাতে ধরে ফেলল বিএসএফ
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement