advertisement

Bengali News: জেনে নিন খুকরির ইতিবৃত্তান্ত, জানেন কি গোর্খারা এটি পুজো করে!

Last Updated:

বর্তমানে খুকরি তৈরি করেন মিলন বিশ্বকর্মা। বংশপরম্পরায় খুকরি তৈরির কাজে হাত পাকিয়েছেন তিনি

+
খুকরি

খুকরি

আলিপুরদুয়ার: এই জিনিসের মধ্যেই লুকিয়ে আছে গোর্খাদের সম্মান। গোর্খা পরিবারগুলিতে এর উপস্থিতি আজও বহাল তবিয়তে আছে। সেটা হল খুকরি। ৪৫ বছরের বেশি সময় ধরে এই খুকরি তৈরি করে আসছে মেচপাড়া চা বাগানের বিশ্বকর্মা পরিবারের সকল সদস্য।
বর্তমানে খুকরি তৈরি করেন মিলন বিশ্বকর্মা। বংশপরম্পরায় খুকরি তৈরির কাজে হাত পাকিয়েছেন তিনি। তাঁর ঠাকুরদা জিৎবাহাদুর বিশ্বকর্মা ও বাবা নরবাহাদুর বিশ্বকর্মা এলাকায় প্রথম খুকরি তৈরির কাজ শুরু করেছিলেন। এখনও মেচপাড়া চা বাগান ঘুরলে এই একটি বাড়িতেই শোনা যায় খুকরি তৈরির শব্দ। গোর্খাদের ব‍্যবহৃত এই বিশেষ ধরনের ছুরিটি অন‍্যান‍্য ছুরির থেকে আলাদা। এটি পুজোও করেন গোর্খারা। খুকরির ব্লেডটির মুখ বাঁকা হয়। একটি খুকরি সাধারণত ৪০-৪৫ সেমি লম্বা এবং ওজন হয় প্রায় ৪০০-৫০০ গ্রাম।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পাঁচ ধরনের খুকরি তৈরি করেন মিলন বিশ্বকর্মা। তিনি বলেন, ব‍্যবসায়ীরা যেমন চান তেমনটি খুকরি তৈরি করি। তবে খুকরির ব্লেডটিকে ধরে রাখার হাতলটি শক্ত হওয়া প্রয়োজন।পাশাপাশি খুকরির খাপটিও মজবুত তৈরি করতে হয়। এই দুটি জিনিসই কাঠের হয়। পাঁচধরনের খুকরির মধ‍্যে শিরোপাতে, পুদুনে, ভোজপুরি, চেইনপুরি, পাসপাতে উল্ল‍্যেখযোগ‍্য। তবে গোর্খাদের বাড়িতে গেলে মূলত শিরোপাতে ও পুদুনে দু’ধরনের খুকরির অস্তিত্ব দেখা যায়। শিরোপাতে ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের হয়। পুদুনে হয় ১৮ ইঞ্চি দৈর্ঘ্যের। খুকরির দাম সাধারণত ১৮০০ থেকে ৫০০০ টাকার মধ‍্যে হয়ে থাকে। অধিক প্রচলিত পুদুনে খুকরির দাম ২৫০০ টাকা। গোর্খারা উপহার হিসেবে এই পুদুনে খুকরি দিয়ে থাকে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: জেনে নিন খুকরির ইতিবৃত্তান্ত, জানেন কি গোর্খারা এটি পুজো করে!
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement