advertisement

Bengali News: 'জঞ্জাল ট্যাক্স', শহর পরিচ্ছন্ন রাখতে নয়া পদক্ষেপ

Last Updated:

নোংরা আবর্জনা ফেলার জন্য নাগরিকদের ৫০ টাকা করে কর দিতে হবে আলিপুরদুয়ার পুরসভাকে

+
title=

আলিপুরদুয়ার: সলিড ওয়েস্ট ম‍্যানেজমেন্ট প্রকল্প গড়ে উঠেছে আলিপুরদুয়ার পুর এলাকায়। এই প্রকল্পটি সুষ্ঠুভাবে চালানোর জন‍্য পুরবাসীদের থেকে কর নেওয়া হবে বলে ঠিক করেছে পুরসভা। আগামীতে জেলার বিভিন্ন প্রান্তে চালু হবে এই প্রকল্প।
নোংরা আবর্জনা ফেলার জন্য নাগরিকদের ৫০ টাকা করে কর দিতে হবে আলিপুরদুয়ার পুরসভাকে।আগামী আর্থবর্ষ থেকে এই নতুন কর লাগু হতে চলেছে। এদিকে চলতি মাসের আগামী সপ্তাহে চালু হয়ে যাবে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। এবারে পুরসভা এলাকা থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করবার জন্য প্রতিটি পরিবারকে ৫০ টাকা করে কর দিতে হবে। এই বিষয়ে আলিপুরদুয়ারের পুরপ্রধান প্রসেনজিৎ কর জানান, প্রতি ঘর পিছু ৫০ টাকা নূন্যতম কর নেওয়া হবে বলে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। তাঁর দাবি, অন‍্যান‍্য পুরসভায় এই কর অনেকটা বেশি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ইতিমধ‍্যেই পুর এলাকায় আবর্জনা সংগ্রহের জন‍্য দু’ধরনের গাড়ি চলাচল করছে। একটির মধ‍্যে কঠিন ও অন‍্যটির মধ‍্যে তরল বর্জ‍্য পদার্থ তোলা হয়। এবারে এই প্রকল্পটিকেই বড় আকারে করার উদ‍্যোগ নিয়েছে পুরসভা।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: 'জঞ্জাল ট্যাক্স', শহর পরিচ্ছন্ন রাখতে নয়া পদক্ষেপ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement