advertisement

Bangla News: ছাদে ওটা কী পড়ে! হঠাৎ ধুপ করে আওয়াজ! কাঁদতে-কাঁদতে সবাই ছুটল হাসপাতাল

Last Updated:

Bangla News: ছাদে উঠে সুপারি গাছ কাটতে গিয়েই যা হল! আহত ‌যুবক হাসপাতালে।

ছাদে কী ঘটল! (প্রতীকী ছবি)
ছাদে কী ঘটল! (প্রতীকী ছবি)
আলিপুরদুয়ার: ছাদে উঠে সুপারি গাছ কাটতে গিয়ে পড়ে গিয়ে জখম হলেন এক ব‍্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হ‍্যামিল্টনগঞ্জ এলাকায়। গত দুদিনের ঝড় বৃষ্টিতে তছনছ পরিস্থিতি কালচিনি ব্লকের হ‍্যামিল্টনগঞ্জে। এই এলাকায় সুপারি বাগানের সংখ‍্যা বেশি। ঝড়ের ফলে সুপারি গাছ ভেঙেছে এলাকায়।
এই এলাকার বাসিন্দা সুজিত সাহা। তিনি আবহাওয়া সঠিক দেখে ছাদে উঠেছিলেন সুপারি বাগানের পরিস্থিতি দেখতে। তার ছাদে একটি সুপারি গাছ আধ ভাঙা অবস্থায় পড়েছিল। সেই গাছটি কাটতে গিয়ে তিনি ছাদ থেকে পড়ে যান। এরপর এলাকাবাসীরা তাকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
তার মাথা ফেটে গিয়েছে। হাতে,পায়ে আঘাত রয়েছে।তিনি লতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী জানিয়েছেন, "এর আগেও অনেকবার ছাদে উঠে সুপরি গাছ কাটতেন তার স্বামী।কিন্তু এরকম পরিস্থিতি আগে কখনও হয়নি। প্রাণে বেঁচে গিয়েছেন এই অনেক।"
-------Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: ছাদে ওটা কী পড়ে! হঠাৎ ধুপ করে আওয়াজ! কাঁদতে-কাঁদতে সবাই ছুটল হাসপাতাল
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement