advertisement

ভোটে রণক্ষেত্র চোপড়া, অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের

Last Updated:
#চোপড়া: দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই চোপড়ায় গন্ডগোল। চোপড়ার হাতিঘিষা মোড়ে উত্তেজনা। ভোটারদের অভিযোগ তাঁদের ভোট দিতে বাধা দেন তৃণমূল কর্মীরা। ভোটারদের মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব ।
ঘটনার প্রতিবাদে চোপড়া বাসস্ট্যান্ডে পথ অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ এসে ভোটরাদের সরানোর চেষ্টা করেন। ভোটারদের হুঁশিয়ারি কেন্দ্রীয়বাহিনী না আসলে ভোট হবে না। এক অভিযুক্তকে মারধর করেন স্থানীয়রা। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
ভোটে রণক্ষেত্র চোপড়া ৷ অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ ৷ পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালায় পুলিশ ৷ কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয় ৷ এলাকায় বোমাবাজি দুষ্কৃতীদের ৷ গুলি চলার তথ্য নেই কমিশনের কাছে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভোটে রণক্ষেত্র চোপড়া, অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement