advertisement

নিজামুদ্দিন ফেরত চাঁচলের ৭ জনকে ভর্তি করা হল মালদহ মেডিক্যাল কলেজে

Last Updated:

পুলিশ জানিয়েছে, জামাতে এঁরা কেউই যোগ দেননি৷ নিজামুদ্দিনে চাদর চড়িয়ে এঁরা লকডাউনের আগেই ১৯ মার্চ মালদহে ফেরেন৷ এঁদের কারও শরীরেই করোনা ভাইরাসের উপসর্গ মেলেনি৷

#চাঁচল: দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাত ধর্মীয় জমায়েত ফেরত মালদহে ৭ জনকে শনিবার ভর্তি করা হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ এঁরা প্রত্যেকেই চাঁচলের বাসিন্দা৷ চাঁচলের নূরগঞ্জ ও কালীগ্রামের বাসিন্দা এই ৭ জন গত ১৫ এপ্রিল দিল্লিতে নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতে গিয়েছিলেন৷
পুলিশ জানিয়েছে, জামাতে এঁরা কেউই যোগ দেননি৷ নিজামুদ্দিনে চাদর চড়িয়ে এঁরা লকডাউনের আগেই ১৯ মার্চ মালদহে ফেরেন৷ এঁদের কারও শরীরেই করোনা ভাইরাসের উপসর্গ মেলেনি৷ তবুও ঝুঁকি না নিয়ে তাঁদের মালদহ মেডিক্যাল কলেজে আইসোলেশনে রাখা হয়েছে৷ তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে তা পাঠানো হবে কলকাতার নাইসেড-এ৷ রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে পুলিশ ও মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
advertisement
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিল্লির নিজামুদ্দিনে বাংলা থেকে ৭১ জন গিয়েছিলেন৷ দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সভায় যোগ দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার জন্য রাজ্যগুলিকে যুদ্ধকালীন তত্‍পরতায় কাজ শুরু করতে বলেছে কেন্দ্র৷ গত বুধবার সব রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-দের সঙ্গে ভিডিও কনাফারেন্সে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব৷ ইতিমধ্যেই নিজামুদ্দিনের ওই ধর্মীয় সভায় যোগ দেওয়া ব্যক্তিদের শরীরে করোনা মিলেছে বহু ক্ষেত্রে৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নিজামুদ্দিন ফেরত চাঁচলের ৭ জনকে ভর্তি করা হল মালদহ মেডিক্যাল কলেজে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement