advertisement

উদ্ধার ৫০০ বোতল জাল বিদেশী মদ, বাংলা থেকে বিহারে জাল বিদেশী মদ পাচারের চেষ্টা

Last Updated:

বিদেশী মদ পাচারের অভিযোগে বিহারের বাসিন্দা অমিত কুমার এবং গৌরব কুমার নামে দু’জনকে গ্রেফতার করেছে।

#ইসলামপুর: কানকি বাংলা থেকে বিহারে জাল বিদেশী মদ পাচারের অভিযোগে গ্রেফতার দুই জন। উদ্ধার প্রায় ৫০০ বোতল বিভিন্ন সংস্থার জাল বিদেশী মদ। উদ্ধার করেছে চাকুলিয়া থানার কানকি পুলিশ ফাঁড়ি।  ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত দুইজনকেই সোমবার ইসলামপুর আদালতে পেশ করা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে কানকি পুলিশ।
জানা গিয়েছে, ৩১ নম্বর জাতীয় সড়কে নিয়মিতভাবে পুলিশি পাহারার ব্যবস্থা করছে ইসলামপুর পুলিশ জেলা। কানকি পুলিশ ফাঁড়ির পাশেই রয়েছে বিহার রাজ্য। বিহারের সমাজবিরোধীরা বাংলায় এসে কোনও অসামাজিক কাজ করে বিহারে ফিরে যেতে না পারে তার জন্য ৩১ নম্বর জাতীয় সড়কে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। গতকাল বিকালে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি ছোট গাড়ি ডালখোলা থেকে ইসলামপুরে যাবার সময় পুলিশ গাড়িটিকে দাড় করানোর চেষ্টা করে কানকি পুলিশ। পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তার পিছু ধাওয়া করে। এক কিলোমিটার যাবার পর পুলিশ সেই গাড়িটিকে আটক করে। গাড়িটিকে তল্লাশী চালিয়ে প্রায় ৫০০ বোতল বিভিন্ন কোম্পানীর বিদেশী মদ উদ্ধার হয়।
advertisement
বিদেশী মদ পাচারের অভিযোগে বিহারের বাসিন্দা অমিত কুমার এবং গৌরব কুমার নামে দুইজনকে গ্রেফতার করেছে। কানকি পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতরা পুলিশের জেরায় স্বীকার করেছে তাদের জাল মদ নিয়ে ইসলামপুরে রেখে আসার জন্য বলেছে।সেটাই তারা করছেন।  জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে সোমবার ধৃত দুইজনকেই ইসলামপুর আদালতে পেশ করেছে। কোথায় এই জাল বিদেশী মদ তৈরী হচ্ছে সেই তথ্য জানার চেষ্টা হচ্ছে।পুলিশের অনুমান বাংলা থেকে এই বিদেশী জাল মদ বিহারে পাচারে হচ্ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগেও উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এবং করণদিঘি থানার পুলিশ জাল  বিদেশী মদ কারখানার হদিশ করেছিল। পুলিশ জাল মদের কারখানার হদিশ করলেও জাল বিদেশী মদ পাচার রুখতে পারে নি পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উদ্ধার ৫০০ বোতল জাল বিদেশী মদ, বাংলা থেকে বিহারে জাল বিদেশী মদ পাচারের চেষ্টা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৬ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement