advertisement

খেলতে খেলতে ইঁটভাটার চৌবাচ্চায় ৫ ও ৭ বছরের দুই শিশু, মর্মান্তিক মৃত্যু

Last Updated:
2 children died after falling into reserviour in Maldah
2 children died after falling into reserviour in Maldah
#মালদহ:  মর্মান্তিক মৃত্যু দুই শিশুর (Children)। খেলার সময় ইটভাটার জলের চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু। পুরাতন মালদহের (Maldah) নলডুবি এলাকার ঘটনা। জানা গিয়েছে,  বিহার থেকে পুরাতন মালদহের (Maldah) শ্রমিকের কাজে এসে এই ঘটনা। ছেলেদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা করণ তাঁতি ও মা কিরণ দেবী।
বিহারের ভাগলপুরে বাড়ি তাঁদের। ২ ছেলেকে সঙ্গে নিয়ে ওই দম্পতি মাস তিনেক আগে পুরাতন মালদার নলডুবি এলাকায় ইটভাটার শ্রমিকের কাজে আসেন। অন্যান্য দিনের মতো শনিবারও ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। সন্ধে হয়ে গেলেও ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা, মা। পরে চৌবাচ্চার মধ্যে ২ সন্তানকে (Children) খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে জানান।
advertisement
advertisement
মৃত ২ সন্তান ঋত্মিক তাঁতি(‌৭)‌ ও রোশন তাঁতি(‌৫)‌। পরে তাদের দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
Sebak Deb Sharma
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
খেলতে খেলতে ইঁটভাটার চৌবাচ্চায় ৫ ও ৭ বছরের দুই শিশু, মর্মান্তিক মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement