advertisement

North 24 Parganas News: সই মিলছে না বলে আবার ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিত, উধাও বৃদ্ধার ১৯ লক্ষ টাকা

Last Updated:

বৃদ্ধার অসহায়তার সুযোগ নিয়ে, লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে

তদন্তে পুলিশ
তদন্তে পুলিশ
#উত্তর ২৪ পরগনা: বৃদ্ধার অসহায়তার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত ওই প্রাইভেট সংস্থার কেয়ার ম্যানেজারকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কালিন্দী এলাকার বাসিন্দা পেশায় ইংল্যান্ডের চিকিৎসক লিজা মুখোপাধ্যায় লেক টাউন থানায় অভিযোগ জানান যে, তার মা ৭৩ বছরের বৃদ্ধা জয়শ্রী গোস্বামী কালিন্দী এলাকায় থাকেন। পেশার তাগিদে বিদেশে থাকার জন্যে মায়ের দেখাশোনা করার জন্যে তিনি ২০১৮ সালে ট্রিবিকা কেয়ার নামের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে মাসিক আট হাজার টাকা বেতনের পরিপ্রেক্ষিতে একজন কেয়ার ম্যানেজারকে জয়শ্রী দেবীর দেখাশোনার জন্যে নিয়োগ করেন। তবে ২০২০ সালে সেই কেয়ার ম্যানেজারকে পরিবর্তন করে ওই সংস্থা। এরপরই ওই বৃদ্ধার দেখাশোনার জন্যে সুদীপ্ত বিশ্বাস নামে আর এক ব্যক্তিকে কেয়ার ম্যানেজার নিয়োগ করে ওই সংস্থা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, চলতি মাসে জয়শ্রী দেবীর কন্যা লিজা  মুখোপাধ্যায় কলকাতায় ফিরে দেখতে পান, তার মায়ের ব্যাঙ্ক থেকে ১৯ লক্ষ টাকা উধাও হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে ওই বৃদ্ধা বিভিন্ন সময় ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্যে ওই কেয়ার ম্যানেজারকে চেক লিখে দিতেন। বিভিন্ন সময় ওই ম্যানেজার চেকে সাক্ষর ভুল আছে বলে অন্য ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর। সেই চেক দিয়ে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করত অভিযুক্ত।
advertisement
এছাড়াও বৃদ্ধার এ টি এম কার্ডের পিন নম্বর জেনে সেখান থেকেও টাকা তুলতো বলে পুলিশ সূত্রে খবর। এরপরই অভিযুক্ত কেয়ার ম্যানেজার সুদীপ্ত বিশ্বাসকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হলে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে লেকটাউন থানার পুলিশের পক্ষ থেকে ।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সই মিলছে না বলে আবার ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিত, উধাও বৃদ্ধার ১৯ লক্ষ টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement