advertisement

#World Cup 2019: সান্ত্বনা পুরস্কার, বিশ্বকাপের দলে ‘এভাবে’ ঢুকলেন পন্থ,রায়ডু-রা

Last Updated:
#মুম্বই : ঋষভ পন্থ, অম্বাতি রায়ডু দু‘জনের নামই শোনা যাচ্ছিল বিশ্বকাপের পনেরোজনের সম্ভাব্য দলে ৷ কিন্তু ইংল্যান্ডের টিকিট পাননি এই দুই ক্রিকেটার ৷ রেগেমেগ আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অম্বাতি রায়ডু ৷ তিনি এবার থ্রি ডি চশমা কিনে বিশ্বকাপ দেখবেন ৷
৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপ ৷ আর সেই মেগা ইভেন্টে স্ট্যান্ড বাই হিসেবে স্থান পেলেন ঋষভ পন্থ ও অম্বাতি রায়ডু  ৷ আর এক্সট্রা পেসার হিসেবে স্থান পেয়েছেন নভদীপ সাইনি ৷ যেহেতু আইসিসি-র ইভেন্ট তাই এইধরণের ইভেন্টে ব্যাকআপ ক্রিকেটার লাগে ৷ যদি কেউ চোট পেয়ে ছিটকে যান তার জন্য এঁদেরকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৷ বিসিসিআইয়ের আধিকারিক বুধবার  জানিয়েছেন এক, দুই, তিন হিসেবে পন্থ ,রায়ডু ও সাইনিকে রাখা হচ্ছে, যেরকম যেরকম চোট পাবেন সেরকম এরা যাবে ৷
advertisement
advertisement
পন্থ ও রায়ডু-র বাদ যাওয়া নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া হয়েছিল সুনীল গাভাসকর জানিয়েছিলেন পন্থ কেন বাদ ,আর গৌতম গম্ভীরের ভোট ছিল রায়ডুর দিকে ৷
তবে এই তিন ক্রিকেটার স্ট্যান্ডবাই থাকলেও খলিল , আবেশ, দীপক নেট বোলার হিসেবেই যাচ্ছেন ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#World Cup 2019: সান্ত্বনা পুরস্কার, বিশ্বকাপের দলে ‘এভাবে’ ঢুকলেন পন্থ,রায়ডু-রা
Next Article
advertisement
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
  • অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই !

  • 'অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার গড়বে'

  • বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে BJP সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement