advertisement

মাঝআকাশে সন্তানলাভ! সাতসকালে বেঙ্গালুরু-জয়পুর বিমানে হইহই কাণ্ড

Last Updated:

ইন্ডিগো 6e-469 বিমানের ঘটনা।

#জয়পুর: মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। বেঙ্গালুরু থেকে জয়পুরগামী বিমানে ওঠার পরই প্রসব যন্ত্রণা অনুভব করেন সেই মহিলা। কিন্তু তখন পাইলট ও কেভিন ক্রিউদের কিছু করার নেই। কারণ বিমান ততক্ষণে টেক অফ করেছে। ফলে বাধ্য হয়ে মাঝ আকাশেই সন্তানের জন্ম দিলেন সেই মহিলা।
বেঙ্গালুরু থেকে ভোর পাঁচটা বেজে ৪৫ মিনিটে টেক অফ করেছিল ওই বিমান।ইন্ডিগো 6e-469 বিমানে ওঠার পরই প্রসব যন্ত্রণা শুরু হয় সেই মহিলার। সকাল আটটা বেজে পাঁচ মিনিটে সেই বিমান জয়পুর বিমানবন্দরের মাটি ছোঁয়। কিন্তু তার আগে একই বিমানে সওয়ার এক ডাক্তারের তত্ত্বাবধানে সেই মহিলার ডেলিভারি হয়। কেবিন ক্রিউরা যথাসাধ্য সহযোগিতা করেন। বিমান জয়পুরে নামার পরই তড়িঘড়ি ওই মহিলা ও সদ্যোজাত শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।
advertisement
জানা গিয়েছে, মা ও সন্তান দুজনই সুস্থ আছে। আর হ্যাঁ, ললিতা নামের ওই মহিলা মাঝআকাশে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।এমন ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগেও বহুবার দেখা গিয়েছে, মাঝআকাশে বিমানে সন্তানের জন্ম দিয়েছেন বেশ কয়েকজন মহিলা। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান সংস্থা ঘোষণা করেছে, মাঝআকাশে জন্ম নেওয়া শিশু আজীবন বিনা খরচায় বিমানযাত্রা করতে পারবে। তবে এক্ষেত্রে সেরকম কিছু হয়েছে কিনা এখনও জানা যায়নি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাঝআকাশে সন্তানলাভ! সাতসকালে বেঙ্গালুরু-জয়পুর বিমানে হইহই কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement