advertisement

‘‘ কালো টাকার কারবারীদের সরকার প্রস্তুতির সুযোগ দেয়নি ’’: মোদি

Last Updated:

সরকার আসলে কালো টাকার কারবারিদের প্রস্তুতি নেওয়ার কোনও সুযোগ দেয়নি : মোদি

#নয়াদিল্লি:  নোট বাতিল ইস্যুতে সংসদে এখন বিরোধীদের একের পর এক আক্রমণে বিপর্যস্ত কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু সেই চাপে নিজেদের সিদ্ধান্তে পিছু হটার কোনও লক্ষণ আপাতত দেখাচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার সংবিধানের ডিজিটাল সংস্করণের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিল ইস্যুতে মুখ খোলেন ৷ তিনি বলেন, ‘‘ সবাই বলছে নোট বাতিলে সরকারের কোনও প্রস্তুতি ছিল না ৷ সরকার আসলে কালো টাকার কারবারিদের প্রস্তুতি নেওয়ার কোনও সুযোগ দেয়নি ৷  এটাই তাদের সমস্যার প্রধান কারণ ৷ কালো টাকা ও দুর্নীতি রুখতে বড় ভূমিকা রয়েছে দেশবাসীরও ৷  ’’
শনিবার, ২৬ নভেম্বর দেশের সংবিধান দিবস ৷ সেই উপলক্ষ্যে এদিন দিল্লিতে দু’টি বই প্রকাশের সময় তিনি বলেন, নিজের টাকা ব্যবহারের অধিকার সকলের রয়েছে ৷ জনসাধারণ দুর্নীতির বিরুদ্ধে সরব ৷ সমগ্র দেশ কালো টাকার বিরুদ্ধে এই লড়াইয়ে সামিল হয়েছে ৷ দেশের জন্য অনেক সময়েই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়৷ আর দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে, তারাই এই পদক্ষেপের বিরোধিতা করছে, কারণ তারা পর্যাপ্ত সময় পাননি তাদের কালো টাকা সরিয়ে ফেলার ৷ মোদি আরও বলেন, ‘‘ ২৬ নভেম্বর সংবিধান দিবস উদযাপনের দিন ৷ সংবিধান প্রসঙ্গ উঠলেই আম্বেদকরের কথা আসে ৷ আমাদের জীবনে সংবিধানের গুরুত্ব অপরিসীম ৷ সংবিধানের ধারা নিয়ে সচেতন হওয়া জরুরি ৷ তবে তার চেয়েও জরুরি সংবিধানকে আত্মস্থ করা ৷ ’’
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ কালো টাকার কারবারীদের সরকার প্রস্তুতির সুযোগ দেয়নি ’’: মোদি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement