advertisement

Ganga river water level: জুন মাসেও শুকিয়ে অর্ধেক গঙ্গা, বারাণসীর ঘাটের এই ছবি দেখলে আঁতকে উঠবেন!

Last Updated:

Ganga river water level: বৃষ্টির দেখা নেই অনেক রাজ্যেই। এর মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। শুকিয়ে অর্ধেকেরও নীচে চলে এসেছে গঙ্গার জলস্তর।

বারাণসীতে কমল গঙ্গার জলস্তর।
বারাণসীতে কমল গঙ্গার জলস্তর।
বারাণসী: তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। অনেক জায়গাতেই বৃষ্টির দেখা নেই, উত্তর ভারতের একাধিক রাজ্য পুড়ছে দাবদাহে। বৃষ্টির দেখা নেই অনেক রাজ্যেই। এর মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। শুকিয়ে অর্ধেকেরও নীচে চলে এসেছে গঙ্গার জলস্তর।
বারাণসীতে শুকিয়ে গিয়েছে গঙ্গার জল, অনেক নীচে নেমে গিয়েছে জলস্তর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গঙ্গার জল আগে কখনও এত নীচে নামেনি। সাধারণত বারাণসীতে গঙ্গা নদীর প্রস্থ থাকে ৭০ থেকে ৮০ মিটার, তবে এখন তা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৩৫ মিটার। এরকম গরমে জল শুকিয়ে যেতে থাকলে আরও কত নীচে নামবে গঙ্গার জলস্তর তা নিয়েই দুশ্চিন্তায় স্থানীয় মানুষ।
advertisement
advertisement
গঙ্গার জল শুকিয়ে এতটাই নীচে নেমে গিয়েছে যে বেরিয়ে এসেছে ভাঙা নৌকার অবশেষ, আবর্জনা, পাথর। যা নিয়ে সৌন্দর্য নষ্ট হচ্ছে বারাণসী ঘাটের। বারাণসীতে সর্বোচ্চ তাপমাত্রা  রোজই প্রায় ৪৫-এর বেশি। শুক্রবার বারাণসীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১.০২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে ১৯ তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুধু বারাণসীই নয় উত্তর ভারতের একাধিক জায়গায় চলছে তাপপ্রবাহ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ganga river water level: জুন মাসেও শুকিয়ে অর্ধেক গঙ্গা, বারাণসীর ঘাটের এই ছবি দেখলে আঁতকে উঠবেন!
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement