advertisement

নয়া উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

Last Updated:

নয়া উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

 #নয়াদিল্লি: রাষ্ট্রপতির পর এবার উপরাষ্ট্রপতি ৷ ফের জয়ী হলেন সরকার পক্ষের প্রার্থী ৷ অঙ্কের নিরিখে প্রথম থেকেই এগিয়ে ছিলেন এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডু ৷ তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধি ৷
উপরাষ্ট্রপতি পদে ভোট পড়ে ৯৮.২১% ৷ ৭৮৫ জন ভোটারের মধ্যে ভোট দিলেন ৭৭১ জন ৷ সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ একটি বিশেষ পেন ব্যবহার করে নিজেদের ভোট দেন পার্লামেন্টের সদস্যরা ৷
ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দেননি বিজেপির বিজয় গোয়েল ও শনওয়ার লাল জাঠ ৷ তৃণমূল কংগ্রেসের তাপস পাল, প্রতিমা মন্ডল ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেননি ৷  আইনি কারণে লোকসভার বিজেপি সাংসদ ছেদি পাসোয়ান ভোট দিতে পারেননি।
advertisement
advertisement
বিদায়ী উপরাষ্ট্রপতি হামিদ আনসারি পরপর দুটি দফায় এই পদে অধিষ্ঠান করছেন । চলতি মাসের ১০ তারিখই তাঁর মেয়াদ শেষ হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নয়া উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement