advertisement

'তিনি সারা দেশের গর্ব', বিদ্যাসাগরের মূর্তিতে হামলায় শোকস্তব্ধ ঈশ্বর পরিবারের সদস্যরা

Last Updated:
#কলকাতা: অমিত শাহের রোড-শো ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি । স্তম্ভিত বাংলা ও বাঙালি । হতবাক বাংলার শিক্ষাবিদ ও স্বয়ং বিদ্যাসাগরের বংশধররাও ।
মঙ্গলবার অমিত শাহের মেগা রোড-শো চলাকালীনই টিএমসিপি ও এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । বিদ্যাসাগর কলেজের গেটে ভেঙে কলেজ ক্যাম্পাসেই শুরু হয় দৌরাত্ম্য ও বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, এই সময়ই তাঁরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় ।
'মঙ্গলবার যা ঘটেছে তা অত্যন্ত দূর্ভাগ্যজনক ও নিন্দনীয় । সমাজের জন্য তিনি যা করেছেন তাতে শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশই তাঁর কাছে কৃতজ্ঞ । এই ধরনের ঘটনা বাংলায় কীভাবে তা আমি ভাবতে পারছি না, News18 কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন ঈশ্বরচন্দ্রের প্রপৌত্র ড: প্রদীপ বন্দ্যোপাধ্যায় ।
advertisement
advertisement
পেশায় একজন খ্যাতনামা হোমিওপ্যাথি চিকিৎসক ড: বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,' আমি দুঃখিত ও বিস্মিত। তাঁর মত একজন মহৎ মানুষের মূর্তির সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটছে । বিদ্যাসাগর সারা দেশের গর্ব ও সরকারের উচিৎ অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া' ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'তিনি সারা দেশের গর্ব', বিদ্যাসাগরের মূর্তিতে হামলায় শোকস্তব্ধ ঈশ্বর পরিবারের সদস্যরা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement