advertisement

বৈষ্ণদেবী মন্দির আয়োজিত ইফতার ভোজ, রমজান মাসে ৫০০ মুসলিমকে খাবার বিলি

Last Updated:

মন্দিরের আর্শীবাদ ভবনে যে কোয়ারেন্টাই সেন্টার তৈরি হয়েছে তাতে ৫০০টি বেড রয়েছে৷ রমজানের সময় দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা জম্মু ও কাশ্মীরের শ্রমিকদের ফিরিয়ে এনে এখানেই রাখা হয়৷

#কাটরা: হিন্দুদের জাগ্রত মন্দির বলে পরিচিত বৈষ্ণদেবী তুলে ধরল সম্প্রীতির ছবি৷ প্রায় ৫০০ মুসলিম ধর্মাবলম্বীদের রামজান মাসে সেহরি ও ইফতারের ব্যবস্থা করল মন্দির কর্তৃপক্ষ৷ মন্দিরের আশীর্বাদ ভবনকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে৷ মার্চ মাস থেকেই সেখানে ধাপে ধাপে থাকছেন অনেক করোনা সংক্রমিত৷ রমজান মাসে সেখানে আশ্রয় নেওয়া ৫০০ জন মুসলিমদের জন্য ইফতারের আয়োজন করেছিল বৈষ্ণদেবী মন্দির কর্তৃপক্ষ৷ সামাজিক দূরত্ব মেনেই রোজার উপবাসের পর তাঁদের দেওয়া হত ইফতারি৷
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় এই সম্প্রীতির ভিডিওটি তুলে ধরা হয়েছে ৷ এবং এই ঘটনার ব্যাখ্যা দেওয়া সেরা সাম্প্রদায়িক সম্প্রীতির ঘটনা বলে৷ ভিডিওটিতে দেখা গিয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রেখেই সবার হাতে সেহরি ও ইফতার ভোজ তুলে দেওয়া হচ্ছে৷ মন্দির প্রাঙ্গণে এমন ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন৷ করোনা মোকাবিলায় জমায়েত বন্ধ৷ লকডাউনে মন্দির-মসজিদ-গির্জার দরজায়ও বন্ধ রয়েছে৷ রমজান মাসে বাড়িতেই নামাজ পড়েছেন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ৷ আর যাঁরা কোয়ারেন্টাইন সেন্টারে, তাদের সেখানেই প্রার্থনা করতে হয়েছে৷
advertisement
advertisement
advertisement
মন্দিরের আর্শীবাদ ভবনে যে কোয়ারেন্টাই সেন্টার তৈরি হয়েছে তাতে ৫০০টি বেড রয়েছে৷ রমজানের সময় দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা জম্মু ও কাশ্মীরের শ্রমিকদের ফিরিয়ে এনে এখানেই রাখা হয়৷
মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আর্শীবাদ ভবনে যারা রয়েছেন, তারা মূলত মুসলিম শ্রমিক৷ রমজান মাসে তারা সকলেই উপবাস করছিলেন৷ তাই তাদের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা করা হয়৷
advertisement
পুরো কাটরা শহরে সমস্ত কোয়ারেন্টাইন সেন্টারে প্রায় ৮০ লক্ষ টাকার খাবারের ব্যবস্থা করেছে বৈষ্ণদেবী মন্দির বোর্ড৷ করোনার মোকাবিলায় খরচ করা হয়েছে দেড় কোটি টাকা৷
বৈষ্ণদেবীর এই ভিডিওটি রীতিমত ভাইরাল হয়েছে৷ নেটিজেনদের মতে এটাই আসল ভারতের ছবি, যেখানে ধর্ম-জাতির ভেদাভেদ ভুলে দুঃসময় একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বৈষ্ণদেবী মন্দির আয়োজিত ইফতার ভোজ, রমজান মাসে ৫০০ মুসলিমকে খাবার বিলি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement