advertisement

একী কাণ্ড! মোদির স্বচ্ছ ভারতে ‘অস্বচ্ছ’ বিজেপি মন্ত্রী!

Last Updated:

মোদির স্বচ্ছ ভারতে ‘অস্বচ্ছ’ বিজেপি মন্ত্রী! প্রকাশ্যেই মূত্রত্যাগ!

 #বিহার: দেশকে স্বচ্ছ রাখতে গত কয়েক বছর ধরে স্বচ্ছ ভারত প্রচার অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতে স্বচ্ছ রাখতে প্রথম থেকেই শৌচালয় ব্যবহারের উপর জোর দিয়ে আসছে মোদি সরকার ৷ একদিকে বিশ্বমঞ্চে ভারতকে সবরকমভাবে স্বচ্ছ ও পরিস্কার হিসেবে তুলে ধরতে চান প্রধানমন্ত্রী, অন্যদিকে তাঁরই মন্ত্রীসভার এক মন্ত্রী তাঁর সেই প্রচেষ্টায় জল ঢেলে দিলেন ৷
মোদির নির্দেশিকার একাধিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন খোলা স্থানে রীতিমতো পাহারাদার বসিয়ে মূত্রত্যাগ করতে দেখা গেল কৃষিমন্ত্রী রাধামোহন সিংকে ৷
একটি কাজে বিহারের মোতিহারে গিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং ৷ আচমকা রাস্তাতেই আসে প্রকৃতির ডাক ৷ কোনও শৌচালয়ের সন্ধান না করেই সটান রাস্তার পাশেই থামালেন গাড়ি ৷ নিরাপত্তীরক্ষীদের পাহারায় দাঁড় করিয়ে মূত্র বিসর্জনের আদর্শ স্থান হিসেবে বেছে নেন সুন্দর রঙ করা একটি দেওয়ালকেই ৷ রাস্তার পাশে মন্ত্রীর প্রস্রাবের সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
advertisement
advertisement
বিতর্ক এখানেই শেষ নয় ৷ দেশ জুড়ে লালবাতির ব্যবহার নিষিদ্ধ হলেও এখনও বহাল তবিয়তে রাধামোহন সিংয়ের গাড়ির মাথায় শোভা পাচ্ছে লালবাতি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একী কাণ্ড! মোদির স্বচ্ছ ভারতে ‘অস্বচ্ছ’ বিজেপি মন্ত্রী!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement