নাবালিকাকে ধর্ষণ, ২ সন্দেহভাজনকে নগ্ন করে রাস্তায় হাঁটাল জনতা

Last Updated:

১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে সন্দেহভাজন দুই যুবককে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটতে বাধ্য করল উত্তেজিত জনতা ৷ সোমবার ঘটনাটি ঘটে অরুণাচলপ্রদেশের আপার সিয়াং জেলার ইয়াংকিয়ং এলাকায় ৷

Photo: নিজস্ব চিত্র ৷
Photo: নিজস্ব চিত্র ৷
#অরুণাচলপ্রদেশ: ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে সন্দেহভাজন দুই যুবককে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটতে বাধ্য করল উত্তেজিত জনতা ৷ সোমবার ঘটনাটি ঘটে অরুণাচলপ্রদেশের আপার সিয়াং জেলার ইয়াংকিয়ং এলাকায় ৷
রবিবার এই ঘটনার সূত্রপাত ৷ ওই দিন এক যুবকের সঙ্গে ঘুরতে গিয়েছিল ওই নাবালিকা ৷ যুবকের সঙ্গে তাঁর ফোনে পরিচয় হয়েছিল ৷ বেড়াতে নিয়ে গিয়ে সেখানে উপস্থিত আরও তিনজন বন্ধুর সঙ্গে ওই নাবালিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ ৷
advertisement
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জন নেহলাইয়া জানান, রবিবার রাত দু’টো নাগাদ মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিতে আসে দুই যুবক ৷ সেই সময়ই স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় তারা ৷ পর দিন নগ্ন করে তাঁদের প্রকাশ্য রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যায় সাধারণ মানুষ ৷ এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পলাতক আরও দুই যুবকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সকলেরই বয়স কুড়ির আশেপাশে ৷
advertisement
কিছুদিন আগে প্রায় একই ধরণের একটি ঘটনা ঘটেছিল আপার সুবানসিড়ি এলাকায় ৷ ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছিল এক যুবককে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাবালিকাকে ধর্ষণ, ২ সন্দেহভাজনকে নগ্ন করে রাস্তায় হাঁটাল জনতা
Next Article
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie