advertisement

TVK Chief Vijay: জনপ্রিয়তাই ব্যুমেরাং হল? নিজের সভায় মৃত্যুমিছিল, অবশেষে বড় পদক্ষেপ বিজয়ের

Last Updated:

TVK Chief Vijay: নায়ককে কাছ থেকে দেখার উদ্দীপনায় প্রাণ গেল ১০ শিশু এবং ১৬ জন মহিলা-সহ ৩৯ জনের। হাসপাতালের আইসিইউয়ে ভর্তি ৫১। আহত শতাধিক।

থালাপতি বিজয়
থালাপতি বিজয়
চেন্নাই: ভিড়ের মধ্যে থেকে টেনে টেনে বার করা হল পায়ের নীচে চাপা পড়ে মানুষগুলিকে। নায়ককে কাছ থেকে দেখার উদ্দীপনায় প্রাণ গেল ১০ শিশু এবং ১৬ জন মহিলা-সহ ৩৯ জনের। হাসপাতালের আইসিইউয়ে ভর্তি ৫১। আহত শতাধিক।
অভিনেতা বিজয়ের জনসভায় মর্মান্তিক কাণ্ড। শনিবার অভিনেতার নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর জন সমাবেশে প্রবল হুড়োহুড়ি। পদদলিত হয়ে মৃত‍্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। অসুস্থ আরও অসংখ‍্য ব‍্যক্তি হাসপাতালে চিকিত্‍সাধীন।
আরও পড়ুন: পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! ভাসতে পারে নবমী-দশমী, কোন কোন জেলায় বেশি বৃষ্টি? আবহাওয়ার বড় খবর
বিজয় এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন, তিনি বলেছেন যে নিহতদের প্রতিটি পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতরা চিকিৎসাধীন অবস্থায় ২ লক্ষ টাকা পাবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতার পর বাংলার দ্বিতীয় বিশ্ব বাংলা গেট কোন জেলায় তৈরি হচ্ছে? ঘোষণা হতেই খুশির জোয়ার!
এক্স -এ পোস্ট করা এক বিবৃতিতে বিজয় বলেন, “কল্পনাকে উপেক্ষা করে গতকাল কারুরে যা ঘটেছিল তা ভেবে আমার হৃদয় ও মন গভীর বেদনায় আচ্ছন্ন হয়ে পড়ে।” তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TVK Chief Vijay: জনপ্রিয়তাই ব্যুমেরাং হল? নিজের সভায় মৃত্যুমিছিল, অবশেষে বড় পদক্ষেপ বিজয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement