advertisement

বিরোধিতার মাঝেই লোকসভায় পাস রূপান্তরকামী অধিকার সংশোধনী বিল ২০২৬! আইনি স্বীকৃতির জন্য এবার কী করতে হবে?

Last Updated:

Transgender Rights: তীব্র বিতর্ক ও বিরোধিতার আবহেই লোকসভায় পাস হল ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) সংশোধনী বিল, ২০২৬। পরিচয় নির্ধারণে মেডিক্যাল বোর্ডের ভূমিকা বাধ্যতামূলক করায় স্ব-পরিচয়ের অধিকারের প্রশ্নে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিরোধীদের প্রতিবাদের মাঝেই লোকসভায় পাস রূপান্তরকামী অধিকার সংশোধনী বিল!
বিরোধীদের প্রতিবাদের মাঝেই লোকসভায় পাস রূপান্তরকামী অধিকার সংশোধনী বিল!
মঙ্গলবার লোকসভায় পাশ হয় ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) সংশোধনী বিল, ২০২৬। বিলটি পেশের সময় থেকেই বিরোধী দল, মানবাধিকার কর্মী ও LGBTQIA+ সংগঠনগুলির একাংশ এর বিরোধিতা করে আসছিল। বিশেষত, পরিচয় নির্ধারণের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করাকে কেন্দ্র করেই মূল বিতর্ক তৈরি হয়েছে।
সংশোধনী অনুযায়ী, রূপান্তরকামী ব্যক্তিদের আইনি স্বীকৃতি পেতে জেলাশাসকের কাছে আবেদন করতে হবে। তবে সেই পরিচয়পত্র দেওয়া হবে নির্দিষ্ট মেডিক্যাল বোর্ডের সুপারিশের ভিত্তিতে। এই বোর্ডের নেতৃত্বে থাকবেন চিফ মেডিক্যাল অফিসার বা ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার। প্রয়োজনে অতিরিক্ত বিশেষজ্ঞদের মতামতও নেওয়া যেতে পারে।
advertisement
advertisement
সরকারের দাবি, এই নতুন ব্যবস্থা পরিচয় নির্ধারণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করবে এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দিতে সাহায্য করবে। একইসঙ্গে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও বৈষম্য রোধে আইনি কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়াও বিলে বলা হয়েছে, পরিচয় শংসাপত্রের ভিত্তিতে রূপান্তরকামী ব্যক্তিরা জন্ম সনদসহ অন্যান্য সরকারি নথিতে নিজেদের নাম পরিবর্তন করতে পারবেন।
advertisement
তবে বিরোধী শিবিরের অভিযোগ, এই প্রক্রিয়ায় মেডিক্যাল যাচাই বাধ্যতামূলক করা সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নালসা রায়ের পরিপন্থী, যেখানে স্ব-পরিচয়ের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাঁদের মতে, এতে প্রক্রিয়াটি আরও জটিল ও আমলাতান্ত্রিক হয়ে উঠবে এবং অনেক রূপান্তরকামী মানুষ আইনি স্বীকৃতি পেতে নিরুৎসাহিত হতে পারেন।
একই সুরে আপত্তি তুলেছেন বিভিন্ন কর্মী ও মঞ্চের প্রতিনিধিরাও। তাঁদের বক্তব্য, নতুন বিলের ফলে রূপান্তরকামী-সহ তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত নালসা রায় (NALSA judgment) কার্যত খর্ব হচ্ছে। দেবাংশী বিশ্বাস চৌধুরী ও শান চৌধুরীদের দাবি, সংশোধিত আইনে ব্যক্তির নিজের লিঙ্গ পরিচয় নির্ধারণের অধিকার আর বাস্তবে বজায় থাকছে না।
advertisement
যদিও এই সমালোচনার জবাবে সরকারের বক্তব্য, একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করে কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং অপব্যবহার রোধ করাই এই সংশোধনের লক্ষ্য। এবার বিলটি রাজ্যসভায় পেশ করা হবে, যেখানে বিষয়টি নিয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বোর্ডের নেতৃত্বে থাকবেন চিফ মেডিক্যাল অফিসার বা ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার। প্রয়োজনে জেলা শাসক অতিরিক্ত চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে পারবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধিতার মাঝেই লোকসভায় পাস রূপান্তরকামী অধিকার সংশোধনী বিল ২০২৬! আইনি স্বীকৃতির জন্য এবার কী করতে হবে?
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement