advertisement

TMC Manifesto for Agartala Civic Polls: আগরতলা দখলে অস্ত্র নবরত্ন, কী কী প্রতিশ্রুতি থাকছে তৃণমূলের ইস্তেহারে?

Last Updated:

আগামী ২৫ নভেম্বর আগরতলায় পুরসভা নির্বাচন৷ তার আগে এ দিন তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়, অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তীরা (TMC Manifesto for Agartala Civic Polls)৷

আগরতলায় তৃণমূলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান৷
আগরতলায় তৃণমূলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান৷
#আগরতলা: আগরতলা দখলের লক্ষ্যে তৃণমূলের অস্ত্র নবরত্ন৷ এ দিন আগরতলা পুরসভার নির্বাচনের জন্য তৃণমূলের পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করা হয় (TMC Manifesto for Agartala Civic Polls)৷ যে ইস্তেহারের নাম দেওয়া হয়েছে আগরতলার জন্য নবরত্ন৷ আগরতলার (Agartala Civic Polls) উন্নয়নে মূলত ন'টি প্রতিশ্রুতির উপরে জোর দেওয়া হয়েছে৷
আগামী ২৫ নভেম্বর আগরতলায় পুরসভা নির্বাচন৷ তার আগে এ দিন তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়, অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তীরা৷ তৃণমূলের অভিযোগ নামে মডেল সিটি হলেও সিসিটিভি লাগানো ছাড়া আগরতলার কোনও উন্নয়নই হয়নি৷ বাম আমলের মতো বিজেপি-র পুরবোর্ডের আমলেও আগরতলার নাগরিক পরিষেবা উন্নত হয়নি বলে অভিযোগ করেছে তৃণমূল৷
advertisement
তৃণমূলের ইস্তেহারে আগরতলাবাসীর জন্য করের বোঝা লাঘব করা থেকে শুরু করে নারী সুরক্ষার মতো বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ মূলত ন'টি ইস্যুর উপরে জোর দিয়েছে তারা৷
advertisement
কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে?
  • আগরতলার রাস্তাঘাটকে খানা খন্দ মুক্ত করে উন্নত করা৷
  • আগরতলার ঘরে ঘরে পরিস্রুত পানীয় জল সরবরাহ করা হবে৷
  • আগরতলার ৯টি পুর বাজারের মানোন্নয়ন৷ আগরতলার চার জায়গায় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করা হবে৷
  • সাধারণ মানুষের উপর থেকে কমানো হবে করের বোঝা৷
  •  আগরতলার শ্মশানে দু'টি গ্যাস চালিত চুল্লির বদলে বৈদ্যুতিন চুল্লির ব্যবস্থা করা হবে৷
  • প্রতিটি রাস্তায় ৩০০ মিটার অন্তর আলোর ব্যবস্থা করা৷ তিরিশটি প্রধান মোড়ে উচ্চ বাতিস্তম্ভ বসানো হবে৷
  • তিনটি ধাপে সাতশো সিসিটিভি-তে মুড়ে দেওয়া হয়েছে আগরতলা শহরকে৷ গোটা শহরে টহল দেওয়ার জন্য পাঁচটি ডেডিকেটেড ভ্যান৷
  • নারী নিরাপত্তায় চালু করা হবে মহিলা চালিত পিঙ্ক ট্যাক্সি এবং পিঙ্ক অটো৷
  • জন অভিযোগের নিষ্পত্তির ব্যবস্থা৷ কলকাতার মতোই নিজেদের অভিযোগ, সমস্যা নিয়ে সরাসরি মেয়রের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন আগরতলার মানুষ৷
advertisement
এ দিন ইস্তেহার প্রকাশ করতে গিয়ে বার বারই তৃণমূল আমলে গত এগারো বছরে কলকাতার উন্নয়নের কথা তুলে ধরেছেন তৃণমূল নেতারা৷ তৃণমূলের প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে আগরতলাবাসীর উপর থেকে করের বোঝা কমানো হবে, রাজস্ব আদায়ের অর্ধেক শহরের উন্নয়নে ব্যবহার করা হবে৷
ত্রিপুরা দখলের লক্ষ্যে আগরতলা পুরনির্বাচন তৃণমূলের কাছে বড় পরীক্ষা৷ আগরতলা সহ ত্রিপুরার পুরভোটে তাই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে ঘাসফুল শিবির৷ ত্রিপুরায় গিয়ে ঘাঁটি গেড়ে রয়েছেন তৃণমূলের এ রাজ্যের একাধিক বিধায়ক সহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা৷ প্রচারের জন্য বেশ কয়েকজন তারকা বিধায়ক, সাংসদকেও ত্রিপুরায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ এর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে৷ পুরভোটের প্রচারের শেষ পর্যায়ে ফের আগরতলা যাবেন অভিষেক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC Manifesto for Agartala Civic Polls: আগরতলা দখলে অস্ত্র নবরত্ন, কী কী প্রতিশ্রুতি থাকছে তৃণমূলের ইস্তেহারে?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement