advertisement

Maharashtra: ২০১৪-র পর ফের মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন, এই নিয়ে তৃতীয়বার

Last Updated:

Maharashtra: মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন এই প্রথম নয়৷ এর আগে দু বার রাষ্ট্রপতি শাসন দেখেছে মহারাষ্ট্র৷

#মুম্বই: দীর্ঘ ২০ দিন রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে রাষ্ট্রপতি শাসনই জারি হয়ে গেল মহারাষ্ট্রে৷ মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারির সুপারিশে প্রথমে শিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এরপর সেই প্রস্তাব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে যায়৷ তিনি রাষ্ট্রপতি শাসনের প্রস্তাবে সই করে দিয়েছেন৷ অতএব ২০১৯ সালের ১২ নভেম্বর থেকে মহারাষ্ট্র রাষ্ট্রপতি শাসনের আওতায়৷ অর্থাত্‍ স্বাধীনতার পর থেকে এই নিয়ে ৩ বার মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হল৷
মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন এই প্রথম নয়৷ এর আগে দু বার রাষ্ট্রপতি শাসন দেখেছে মহারাষ্ট্র৷ ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল মহারাষ্ট্র৷ সে বার ৩৩ দিন ধরে রাষ্ট্রপতি শাসনে ছিল মহারাষ্ট্র৷ এনসিপি ও অন্যান্য শরিকদের নিয়ে জোট ছেড়ে বেরিয়ে গিয়েছিল কংগ্রেস৷ পৃথ্বীরাজ চৌহানের সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন চৌহান৷ রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়৷ সে বার কংগ্রেস ও এনসিপি-র মধ্যে বিবাদ শেষ পর্যন্ত মেটেনি৷ বহু বার আলোচনার পরেও দুই দল কোনও ঐক্যমতে পৌঁছতে পারেনি৷
advertisement
তার আগে ১৯৮০ সালে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল মহারাষ্ট্রে৷ সে বার শরদ পাওয়ার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া সত্ত্বেও জনতা পার্টি সরকার পড়ে যায়৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra: ২০১৪-র পর ফের মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন, এই নিয়ে তৃতীয়বার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement