advertisement

Kashmir Situation: ১৫ দিন পর স্কুল খুলল কাশ্মীরে, শিক্ষক আছে, পড়ুয়া নেই

Last Updated:

সরকারি স্কুল খুললেও, বেসরকারি স্কুলগুলি বন্ধই রাখা হয়েছে৷ স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মা-বাবারা শিশুদের স্কুলে যেতে দিতে এখনও ভয় পাচ্ছেন৷ গত দু দিনে কয়েকটি হিংসাত্মক বিক্ষোভও ঘটেছে কাশ্মীর উপত্যকায়৷

#শ্রীনগর: দীর্ঘ ১৫ দিন পর স্কুল খুলল জম্মু-কাশ্মীর উপত্যকায়৷ কিন্তু শিক্ষক-শিক্ষিকারা এলেও, পড়ুয়াদের দেখা নেই স্কুলগুলিতে৷ সরকারি আধিকারিকদের দাবি, শ্রীনগরে ১৯০টি প্রাথমিক স্কুল খোলার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ উপত্যকার বেশির ভাগ অঞ্চলেই সেনা মোতায়েন রয়েছে৷ অন্যদিকে, উপত্যকা ঘুরে এসে আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷
advertisement
সরকারি স্কুল খুললেও, বেসরকারি স্কুলগুলি বন্ধই রাখা হয়েছে৷ স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মা-বাবারা শিশুদের স্কুলে যেতে দিতে এখনও ভয় পাচ্ছেন৷ গত দু দিনে কয়েকটি হিংসাত্মক বিক্ষোভও ঘটেছে কাশ্মীর উপত্যকায়৷ একমাত্র পুলিশ পাবলিক স্কুল ও কয়েকটি কেন্দ্রীয় বিদ্যালয়েই হাতে গোনা পড়ুয়া দেখা গিয়েছে৷ বারামুলার বাসিন্দা ফারুক আহমেদ দারের কথায়, 'বারামুলায় পরিস্থিতি এখনও অস্থির৷ তাই সন্তানকে স্কুলে পাঠানোর প্রশ্নই ওঠে না৷' আধিকারিকরা জানাচ্ছেন, পাট্টান, পলহালান, সিংপুরা, বারামুলা ও সোপোরে বিধি নিষেধ এখনও শিথিল করা হয়নি৷ বারামুলায় স্কুলও খোলা হয়নি৷ তবে বাকি জেলাগুলি একেবারে স্বাভাবিক৷
advertisement
advertisement
advertisement
উপত্যকায় এ হেন পরিস্থিতির প্রসঙ্গ তুলেই কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস৷ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের কটাক্ষ, 'জম্মু-কাশ্মীরে সব স্বাভাবিক৷ কিন্তু স্কুলে পড়ুয়া নেই, বন্ধ ইন্টারনেটও৷'
আরও ভিডিও: থমথমে কাশ্মীর, নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Situation: ১৫ দিন পর স্কুল খুলল কাশ্মীরে, শিক্ষক আছে, পড়ুয়া নেই
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement