advertisement

Teacher Student Incident: শিক্ষিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিল ছাত্র!...তারপর পেট্রোল নিয়ে গিয়ে পুড়িয়ে দিল...ভয়ঙ্কর

Last Updated:

গত ২ বছর ধরেই তাঁরা পরস্পরকে চেনেন৷ ওই শিক্ষিকার প্রতি এক তরফা ভাবে প্রেমে পড়ে যায় ওই ছাত্র৷ তবে কিছুদিন আগেই তাঁকে কোনও একটা কাজের জন্য স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল৷ বর্তমানে সে অন্য স্কুলে পড়াশোনা করছিল৷

News18
News18
ভোপাল: ১৮ বছরের ছাত্র, ২৬ বছরের টিচার৷ সেই টিচারের প্রতি ছিল তাঁর ভয়ানক প্রেম৷ তার জেরে যে ভয়ঙ্কর ঘটনা সে ঘটিয়ে ফেলল শুনে শিউরে উঠতে হয়৷ অভিযুক্ত সূর্যাংশ কোচর, মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার কোতওয়ালি থানার অন্তর্গত উৎকর্ষ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিল সে৷ শিক্ষকের উপর ব্যক্তিগত আক্রোশ থেকেই সে বদলা নিয়েছে বলে মনে করছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, দুপুর সাড়ে ৩টে নাগাদ ওই শিক্ষিকার বাড়িতে যায় ওই ছাত্র৷ তার সঙ্গে যে এক বোতল পেট্রোল ছিল, তা কেউ-ই খেয়াল করেনি৷ হঠাৎ করেই সেই গোটা পেট্রোল টিচারের গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই ছেলে৷ তারপর দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে৷
advertisement
advertisement
ঘটনায় আক্রান্ত শিক্ষিকাকে অবশ্য দ্রুত নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যান তাঁর বাড়ির লোকেরা৷ আপাতত, সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ শিক্ষিকার শরীরের ১০-১৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷
ওই শিক্ষিকা পার্ট টাইম চিচার হিসাবে অভিযুক্ত সূর্যাংশের স্কুলে পড়াতেন৷ গত ২ বছর ধরেই তাঁরা পরস্পরকে চেনেন৷ ওই শিক্ষিকার প্রতি এক তরফা ভাবে প্রেমে পড়ে যায় ওই ছাত্র৷ তবে কিছুদিন আগেই তাঁকে কোনও একটা কাজের জন্য স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল৷ বর্তমানে সে অন্য স্কুলে পড়াশোনা করছিল৷
advertisement
স্বাধীনতা দিবসের দিন সূর্যাংশের করা কোনও মন্তব্যের প্রেক্ষিতে ওই শিক্ষিকা কড়া ব্যবস্থা নিয়েছিলেন৷ সেই কারণেও এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Teacher Student Incident: শিক্ষিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিল ছাত্র!...তারপর পেট্রোল নিয়ে গিয়ে পুড়িয়ে দিল...ভয়ঙ্কর
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement