advertisement

‘শিবসেনার সবথেকে বড় রাজনৈতিক শত্রু বিজেপি’, বিস্ফোরক মন্তব্য শিবসেনা সাংসদের

Last Updated:

২০১৮ সালে যে চারটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে ২টিই মহারাষ্ট্রের লোকসভা কেন্দ্র ৷ কিন্তু সেই দু’টির মধ্যে পালঘরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোদি ব্রিগেডের সামনে ধরাশায়ী হয়েছে শিবসেনা ৷

#মুম্বই: ২০১৮ সালে যে চারটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে ২টিই মহারাষ্ট্রের লোকসভা কেন্দ্র ৷ কিন্তু সেই দু’টির মধ্যে পালঘরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোদি ব্রিগেডের সামনে ধরাশায়ী হয়েছে শিবসেনা ৷ এরপরই রাজনৈতিক সুখ দু:খের সঙ্গী শিবসেনার এনডিএ সংসর্গ ত্যাগ করার জল্পনাকে খানিকটা হলেও উস্কে দিয়েছিল ৷ বিজেপির সেই ক্ষততেই এবার নুন ছেটাল শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ৷ বলেন, শিবসেনার সবথেকে বড় রাজনৈতিক শত্রু বিজেপি ৷
একইসঙ্গে রাউত দাবি করেন, ‘দেশবাসী প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চান না ৷ তার বদলে কংগ্রেস কিংবা জেডিএস নেতা এইচ ডি দেবগৌড়া দেশবাসীর কাছে অনেক বেশী গ্রহণযোগ্য ৷’
‘সামানা’ ৷ শিবসেনার প্রকাশিত দলীয় পত্রিকায় বিজেপিকে সরাসরি আক্রমণ করেছেন রাউত ৷ বলেন, ‘শিবসেনার সবথেকে বড় রাজনৈতিক শত্রু বিজেপি ৷’ তাঁর দাবি, শিবসেনার একপেশে হিন্দুত্ববাদই বিজেপির পক্ষে সমস্যার হয়ে দাঁড়িয়েছিল ৷ যার জেরেই এই শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কের ভাঙন হয়েছে ৷
advertisement
advertisement
পালঘর লোকসভা উপনির্বাচনে বিজেপির জয়ের পরই যে দুই দলের মধ্যেকার সম্পর্কের ছেদ প্রকট হয়েছে, তা রাউতের কথায় এদিন আরও স্পষ্ট হল ৷ তিনি বলেন, ‘পালঘরে গত ২৮ মে নির্বাচন চলাকালীন একাধিক ইভিএম মেশিন বিকল হয়ে যায় ৷ প্রায় ১০০ টি মেশিন বিকল হয়ে যাওয়ার খবর আসে বিভিন্ন কেন্দ্র থেকে ৷ তাই নির্বাচন কমিশনকে ভোটের সময়সীমা কিছুটা বাড়ানোর জন্য আমরা অনুরোধ জানাই ৷ কিন্তু সেই অনুরোধ ফিরিয়ে দেওয়া হয় ৷ অপরদিকে, বিজেপি প্রার্থী রাজেন্দ্র গাভিত এই একই দাবিতে সওয়াল করলে তাঁর দাবি গ্রহণ করা হয় ৷’
advertisement
শুধু তাই নয় ৷ যেসমস্ত পোলিং স্টেশনে ভোটের সময়সীমা বাড়ানো হয়েছে বিজেপি প্রার্থীদের দাবি মেনে সেখানে ১০০টি অতিরিক্ত ভোট বিজেপি তাদের পকেটে পুড়েছে ৷ যার জেরে প্রায় কয়েক হাজার ভোটে এগিয়ে গিয়েছে বিজেপি ৷ অন্যদিকে আবার প্রায় ৬০ হাজার প্রার্থী ভোটই দিতে পারেননি ৷
পালঘরে বিজেপির জয় নিয়েও বিস্ফোরক দাবি করেন রাউত ৷ তিনি দাবি করেন, ‘অর্থের অপব্যবহার করেই পালঘরে জিত হাসিল করেছে বিজেপি ৷ এমনকি, শিবসেনাকে হারালেও এখনই শিবসেনার সঙ্গে সম্পর্কের ইতি টানতে চাইছে না বিজেপি ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘শিবসেনার সবথেকে বড় রাজনৈতিক শত্রু বিজেপি’, বিস্ফোরক মন্তব্য শিবসেনা সাংসদের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement