advertisement

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে অবস্থানে সামিল রাহুল

Last Updated:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে অবস্থানে সামিল হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠে দেশ জুরে ৷ এই ঘটনার প্রতিবাদে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় চত্বরে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাছে পড়ুয়ারা ৷ এদিন আন্দোলনকারী পড়ুয়াদের অনশন কর্মসূচীতে যোগ দিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি ৷

#হায়দরাবাদ: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে অবস্থানে সামিল হলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে দেশ জুরে ৷ এই ঘটনার প্রতিবাদে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় চত্বরে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাছে পড়ুয়ারা ৷ এদিন আন্দোলনকারী পড়ুয়াদের অনশন কর্মসূচীতে যোগ দিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি ৷
শনিবার রোহিতের জন্মদিন ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় একটি মোমবাতি মিছিলের ৷ উপস্থিত ছিলেন রোহিতের মা ও ভাইও ৷ মৃত ছাত্রের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার রাতেই হায়দরাবাদ বিমানবন্দরে পৌঁছন রাহুল গান্ধি ৷ সেখান থেকেই সোজা চলে যান হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে ৷ যোগ দেন মোমবাতি মিছিলে ৷ দু’সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার জন্য আত্মঘাতী হন গবেষক ছাত্র রোহিত ভেমুলা ৷ তার সঙ্গে আরও চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল ৷ বহিষ্কৃত ছাত্রেদের নেতৃত্বে অনশন কর্মসূচী চালাচ্ছে বিক্ষোভকারী পড়ুয়ারা ৷ পড়ুয়াদের সঙ্গে অবস্থানে সামিল হন রাহুল ৷ উপস্থিত ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার পি এ সাংমা ৷ এদিন রোহিতের ন্যায়বিচার দাবি করে ট্যুইটে রাহুল জানান, ‘রোহিতের পরিবার ও বন্ধুরা অনুরোধ করেছিল ৷ তাঁদের অনুরোধেই আমি হায়দরাবাদে ৷ ন্যায়ের দাবিতে তাঁদের সঙ্গে আমি আছি ৷ আজ মহাত্মা গান্ধির প্রয়াণ দিবস ৷ এই দিনে প্রতিটি ভারতীয় ছাত্র ন্যায়বিচারের স্বপ্ন দেখছে ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে অবস্থানে সামিল রাহুল
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement