advertisement

Reliance AGM : দেশে বিদ্যুৎ সঙ্কট মেটাতে গিগা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত রিলায়েন্সের

Last Updated:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩০ সালের মধ্যে দেশে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন ৪৫০ মেগাওয়াট করার লক্ষ্য নিয়েছেন। আর সেই লক্ষ্যপূরণে এবার এগিয়ে এল রিলায়েন্স।

#জামনগর:  দেশের বিদ্যুত সমস্যা মেটাতে এবার গিগা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নিল রিলায়েন্স। মূলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩০ সালের মধ্যে দেশে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন ৪৫০ মেগাওয়াট করার লক্ষ্য নিয়েছেন। আর সেই লক্ষ্যপূরণে এবার এগিয়ে এল রিলায়েন্স। রিলায়েন্সের প্রথম গিগা ফ্যাক্টরিতে সৌরবিদ্যুত্ উত্পাদন হবে। প্রথমে সিলিকা পরিণত করা হবে পলিসিলিকনে। তার পর সেগুলি থেকে হবে ইনগোট ও ওয়েফার্স। সেই ওয়েফার্স থেকে সোলার সেল প্রস্তুত হবে। আর এই প্রক্রিয়া যত কম খরচে করা যায় সেই চেষ্টাই করছে রিলায়েন্স। এই ফ্যাক্টরিতে গ্রিন হাইড্রোজেনের উত্পাদন করার পরিকল্পনা রয়েছে। সেই গ্রিন হাইড্রোজেন বিদেশের বাজারেও বিক্রি করা হতে পারে বলে আপাতত পরিকল্পনা করা হয়েছে।
গিগা ফ্যাক্টরির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিয়েছে রিলায়েন্স। এছাড়া কাঁচামাল সরবরাহের ব্যাপারেও পরিকল্পনা করা হচ্ছে। মুকেশ আম্বানি এদিন রিলায়েন্স এজিএম-এ বলেছেন, ''আমাদের জামনগরের কমপ্লেক্স পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নেবে। তাছাড়া সময় মতো কাঁচামাল সরবরাহের ব্যাপারেও পরিকল্পনা করা হচ্ছে। স্বাধীনভাবে যারা উত্পাদন করবে তাদের সবরকম সহায়তা করা হবে। এটা একটা জাতীয় পর্যায়ের উদ্য়োগ। ফলে সারা দেশে উত্পাদনকারীদের সবরকম সহায়তা করা হবে। সেই জন্য আমরা ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করব। আধুনিক প্রযুক্তির ব্যবহার হবে। আগামী তিন বছরে এই ক্ষেত্রে সব মিলিয়ে আমাদের ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে।''
advertisement
মুকেশ আম্বানি এদিন আরও বলেন, ''ফুয়েল গিগা ফ্যাক্টরি তৈরির উদ্যোগও নেব আমরা। যে ফুয়েল সেল বাতাস থেকে অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে বিদ্যুত্ উত্পাদন করবে। এক্ষেত্রে কোনও দূষণ হবে না। কারণ এই প্রক্রিয়ায় শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হয়। ফুয়েল সেল ভবিষ্যতে অটোমোবাইল, ট্রাক ও বাসে ব্যবহার করা হবে। এমনকী টেলিকম টাওয়ার, এমার্জেন্সি জেনেরেটর, মাইক্রো গ্রিড, শিল্পক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির ক্ষেত্রেও ব্যবহার করা হবে।''
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Reliance AGM : দেশে বিদ্যুৎ সঙ্কট মেটাতে গিগা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত রিলায়েন্সের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement