advertisement

‘ভারতের দুঃখে খুশি হন রাহুল’, মাসুদ আজাহার ইস্যুতে কংগ্রেস সভাপতিকে কটাক্ষ রবিশংকরের

Last Updated:
#নয়াদিল্লি: আন্তর্জাতিক মঞ্চে ফের পাকিস্তানকে আড়াল চিনের ৷ ৷ মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে রাষ্ট্রসংঙ্ঘে প্রস্তাব দেয় ভারত-আমেরিকা ৷ সেই প্রস্তাবের উপরই ভেটো চিনের ৷ চিনের বাধায় আটকে গেল নিষেধাজ্ঞা ৷ এই ঘটনার জেরে চিনের সমালোচনায় সরব বিজেপি ৷
চিনের সিদ্ধান্তে হতাশ ভারত ৷ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন রবিশংকর ৷ পাশাপাশি রাহুলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রবিশংকর বলেন, ‘মাত্র দু’দিন সরকারের পাশে ছিলেন রাহুল ৷ তারপরই এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুললেন ৷ নেতাদের সঙ্গেই প্রশ্ন তুললেন রাহুল ৷ মুম্বই হামলার পর এয়ারস্ট্রাইক হতে পারত ৷ কেন উদ্যোগ নেয়নি ইউপিএ সরকার ?’
advertisement
মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে রাষ্ট্রসংঘে প্রস্তাব দেয় আমেরিকা, ফ্রান্স এবং ভারত ৷ একমাত্র চিন ছাড়া বিশ্বের সব দেশই মাসুদ আজাহারকে জঙ্গি তকমা দিতে রাজি ছিল ৷ চিনের নিষেধাজ্ঞায় প্রতিবেশী দেশের উপর আরও একবার ভরসা হারাল ভারত এবং ভারতের প্রতিটি সাধারণ মানুষ ৷
advertisement
মাসুদ আজাহারকে নিয়ে রাহুল গান্ধিকেও একহাত নিলেন রবিশংকর ৷ তিনি বলেন, ‘ভারতের দুঃখে খুশি হন রাহুল ৷ রাহুলের টুইটে তাঁর মনোভাব স্পষ্ট ৷ ২০০৯ সালেও একই আচরণ ছিল চিনের ৷ তখন কী কোনও মন্তব্য করেছিলেন? ডোকালাম উত্তেজনার পর রাহুলের আচরণে অবাক হয়েছিল গোটা দেশ ৷ চিনের সঙ্গে যোগ বাড়িয়েছিলেন রাহুল ৷ কেন চিনা দূতাবাসে যান রাহুল ? গান্ধি পরিবার চিনের পাশে রয়েছে ৷ বিদেশনীতির ধারণা নেই রাহুলের ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ভারতের দুঃখে খুশি হন রাহুল’, মাসুদ আজাহার ইস্যুতে কংগ্রেস সভাপতিকে কটাক্ষ রবিশংকরের
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement